গল্প (মানিক বন্দ্যোপাধ্যায়)
পৃষ্ঠা: 400
ISBN: 9788129512000
বইয়ের পরিচয়
বই এর প্রথম ফ্লাপমানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দুই দশক পর তাঁর ডাইরি চিঠিপত্র ও অন্যান্য ব্যক্তিগত লেখার প্রথম পূর্ণাঙ্গ ও প্রামাণিক সংকলন ‘অপ্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায় : ডায়েরি ও চিঠিপত্র'। বাংলা ভাষায় এই প্রথম প্রকাশিত হল একজন লেখকের এ-জাতীয় যাবতীয় ব্যাক্তিগত কাগজপত্র। এই সমস্ত রচনার মধ্যেই ধরা আছে তাঁর জীবন ও সাহিত্যচর্চার অতিব্যক্তিগত বিবরণ—লেখক ও মানুষ মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেক সংকট ও সংকল্প, তাঁর গোপন ও প্রকাশ্য জীবনের অনেক দ্বন্দ্বময় ইতিহাস। সন্দেহ নেই, তিনিই আমাদের সাহিত্যের প্রথম ও প্রধান ‘আধুনিক’ ঔপন্যাসিক, যদিও তাঁর আধুনিকতার তাৎপর্য ও ঐতিহাসিক অবস্থান এখনও আমাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়নি— মৃত্যুর পর এতগুলি বছর একাদিক্রমে যিনি আমাদেরই সমসাময়িক, অথচ এখনও পর্যন্ত অপ্রকাশিত। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্ম যাঁদের ধারাবাহিক অনুশীলনের বিষয়, তাঁদের মনে হতে বাধ্য যে তাঁর প্রকাশিত রচনার মধ্যে তিনি সম্পূর্ণ প্রকাশিত হননি। তাই সমগ্র মানিক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় উদ্ধারে তাঁর সমস্ত ব্যক্তিগত লেখা আজ অপরিহার্য মনে হয়। বর্তমান সংকলনে লেখকের সেই সমগ্র ব্যক্তিত্ব প্রথম প্রতিষ্ঠিত হতে চলেছে। প্রথাগত গবেষণার বাইরে যা মৌলিক ও প্রকৃত অর্থে সাহিত্য-সম্পর্কিত কাজ, বর্তমান গ্রন্থের সামগ্রিক সম্পাদনা-কৰ্ম সেই ঐতিহ্যে এক নতুন আদর্শ স্থাপন করবে।