বইয়ের পরিচয়

"সাতটি উপন্যাস" বইয়ের ফ্ল্যাপের লেখা:কুড়ি বছর বয়স থেকে লিখছেন প্রফুল্ল রায়। এখন তার উনআশি চলছে। তার কলম আজও অক্লান্ত। তাঁর লেখালেখির বিষয় মানুষ। সারা জীবন কত বিচিত্র মানুষ যে তিনি দেখেছেন! ভাসা ভাসা দেখা নয়। তীক্ষ্ণ পর্যবেক্ষণে মানুষের অস্তিত্বের সংগ্রাম, তার পাপপুণ্য, গ্লানিবােধ, তার আত্মিক সংকট ঘিরে নানা দ্বিধাদ্বন্দ্ব এবং অনিশ্চয়তা তুলে এনেছেন আশ্চর্য দক্ষতায়। বাইরে থেকে যে মানুষকে আমরা দেখি তার মধ্যে লুকানাে থাকে আরও নানা রকমের মানুষ। সেইসব গােপন মানুষের নির্ভুল সন্ধান পাওয়া যায় তার অনবদ্য রচনায়। লেখকের ‘সাতটি উপন্যাস’-এর এই সংকলনে বহু বিচিত্র মানুষের উন্মােচন পাঠককে মুগ্ধ করবে।

লেখক পরিচিতি

প্রফুল্ল রায়

1934 – 2025

প্রফুল্ল রায় (১১ সেপ্টেম্বর ১৯৩৪ — ১৯ জুন ২০২৫) পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান সমসাময়িক লেখক, যিনি ১৯৩৪ সালে প্রাক্তন পূর্ব বাংলার ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) থেকে তিনি ভারতে আসেন। একটি নতুন ভূমিতে পা রাখার জন্য তাকে কঠোর সংগ্রাম করতে হয়েছে। সংগ্রামরত মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি সারা দেশ ভ্রমণ করেছিলেন। আর এই উদ্দেশ্যই তিনি বেশ কিছুকাল নাগাল্যান্ডের আদিবাসীদের মধ্যে বাস করেছিলেন, যারা ছিলো বিহারের অস্পৃশ্য এবং আন্দামানের মূল ভূখণ্ডের শিকড়হীন মানুষ। যাদের অধিকাংশই পরবর্তীকালে তাঁর লেখায় নিশ্ছিদ্রভাবে আবির্ভূত হয়। ২০২৫ সালের ১৯ জুন তিনি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →