বইয়ের পরিচয়

মানুষ অমর নয়, সে জানে। তারপরও সে মরতে চায় না, অমর হতে চায়। হয়তো ভাবে-আমি অমৃতের সন্তান, অমর হব না কেন। তাই জীবন ও মৃত্যুও রহস্য সে খুঁজে ফেরে। আজকের আধুনিক যুগেই শুধু নয়, হাজার হাজার বছর পূর্বে সভ্যতার ঊষালগ্নেও। ‘গিলগামেশ’-এর কাহিনী বিশ্বেও প্রাচীনতম উপখ্যান। এখন পর্যন্ত জানা প্রথম গল্প পৃথিবীর। এ গল্পেরও বিষয় মরণশীল মানবের অমরত্ব-সন্ধান। হায়াৎ মামুদ সে-কাহিনী শুনিয়েছেন তাঁর অননুকরণীয় কথনশৈলীতে। বাংলা ভাষায় এ পর্যন্ত এমন গিলগামেশ-কাহিনী আর কেউ লেখেননি। ছোটদের জন্য লেখা, অথচ বড়োদেরও উপভোগ্য একইভাবে।

লেখক পরিচিতি

হায়াৎ মামুদ

1939 – 1960

হায়াৎ মাহমুদ (জন্ম: ২ জুলাই ১৯৩৯) বাংলাদেশের একজন খ্যাতিমান লেখক। তিনি একজন আধুনিক কবি, প্রবন্ধকার , অনুবাদক ও অধ্যাপক। মৃত্যুচিন্তা রবীন্দ্রনাথ ও অন্যান্য জটিলতা তার বিখ্যাত গ্রন্থ যা ১৯৬০-এর দশকে প্রকাশিত হয়ে সাড়া জাগিয়েছিল। তিনি শিশুদের জন্য অনেক গ্রন্থ রচনা করেছেন। তার অনূদিত মাক্সিম গোর্কি বিরচিত চড়ুইছানা সকলমহলে উচ্চ প্রশংসা লাভ করে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →