গোয়েন্দা এসিজি সমগ্র বইয়ের প্রচ্ছদ

গোয়েন্দা এসিজি সমগ্র

লেখক: অনীশ দেব

পৃষ্ঠা: 424

ISBN: 9788183746458

বইয়ের পরিচয়

৪ গল্প ৫ উপন্যাস !গোয়েন্দার নাম ড. অশোকচন্দ্র গুপ্ত— সংক্ষেপে এসিজি ৷ তাঁকে নিয়ে ৯টি টান-টান গোয়েন্দাকাহিনি ৷ বেশ কয়েকটি আবার ‘ইমপসিব্‌ল ক্রাইম’ নিয়ে ৷বন্ধ ঘরের ভেতরে খুন হল মুকেশ তেওয়ারি ৷ বুকের বাঁ-দিকে গুলির ক্ষতচিহ্ণ ৷ ঘরের জানলা-দরজা ভেতর থেকে ছিটকিনি এঁটে বন্ধ ৷ তা হলে ওকে খুন করে বন্ধ ঘর থেকে কীভাবে পালাল খুনি ?…১৬১৬ সালের কপার-ইরিডিয়াম হাফ আনা কয়েন ৷ অ্যান্টিক হিসেবে দুষ্প্রাপ্য ৷ আজকের হিসেবে দাম প্রায় কয়েক কোটি টাকা ৷ এই কয়েনের জন্য খুন হলেন বলরাম চৌধুরী—বন্ধ ঘরের ভেতরে ৷ মুখে বালিশচাপা দিয়ে ওঁকে খুন করেছে খুনি ৷ কিন্তু বন্ধ ঘর থেকে খুনি উধাও হল কেমন করে?…নিলয় মজুমদার খুন হলেন বন্ধ ঘরের ভেতরে ৷ বেডরুমে বিছানায় পড়ে ছিল তাঁর রক্তাক্ত মৃতদেহ ৷ পুলিশের অনুমান খুনের অস্ত্র ব্লান্ট ইন্সট্রুমেন্ট ৷ কিন্তু কোথায় সেই অস্ত্র ? আর বন্ধ এমন একটা ঘর থেকে কীভাবেই বা পালাল খুনি ?…প্রতিটি ক্ষেত্রেই আসরে নেমেছেন গোয়েন্দা এসিজি ৷ অভিনব সমাধান তুলে ধরেছেন পুলিশের কাছে, এবং এই বইয়ের পাঠকের কাছে ৷

লেখক পরিচিতি

অনীশ দেব

1951 – 2021

অনীশ দেব (জন্ম:২২ অক্টোবর ১৯৫১ ―মৃত্যু: ২৮ এপ্রিল ২০২১) ছিলেন বাংলা সাহিত্যে রহস্য রোমাঞ্চ এবং কল্পবিজ্ঞান ধারার জনপ্রিয় লেখক ও সম্পাদক। তিনি ছোটদের ও বড়দের জন্য লিখতেন। আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল, কিশোর বিজ্ঞানী, কিশোর জ্ঞান বিজ্ঞান, কিশোর ভারতী সহ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জনপ্রিয় পত্রিকাগুলিতে তার লেখা প্রকাশিত হয়েছে। লেখার পাশাপাশি তিনি সম্পাদনা, অনুবাদ ইত্যাদির কাজও করতেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →