বইয়ের পরিচয়

‘চোখ’ -বইয়ের ফ্ল্যাপে লিখা কথা"চোখ” কি সেই লগ্নভ্রষ্টা মেয়ে কমলার কাহিনী, সাতপাকের ঠিক আগেই মুহূর্তে যার বরণ-করা বর গুলি খেয়ে লুটিয়ে পড়েছিল বিয়ের আসরে, আর সেই খুনের রক্তে আঙুল ডুবিয়ে যে এঁকে নিয়েছিল সিঁথিতে রক্তিম-চিহ্ন? ‘চোখ’ কি সেই অসহায় বকুলের উপাখ্যান, স্বামীর চোখে যে কেবলই দেখত ভয়ংকর এক দৃষ্টি, আবার খুন-হবার ভয়ে স্বামীকে ছেড়ে গিয়েও যার একতিল শান্তিও ছিলনা? ‘চোখ’ কি সেই বিচিত্র জানকীর গল্প, মৃত মরদের খুনীকে একলা ঘরে পেয়েও যে কিনা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে টুটি চিপে ধরল ন, উল্টে অজানা জলে ভাসিয়ে দিল দু-চোখ? ’চোখ’ কি যীশু বিশ্বাস নামে সেই অদ্ভুত মানুষের জীবনাখ্যান, যার চোখের দিকে তাকিয়ে কেন যে শিউরেওঠে সবাই, সে নিজেও জানত না? ‘চোখ’ এদের এবং আরও অনেকের কাহিনী। এক আশ্চর্য চাহনিকে কেন্দ্র করে তীব্র কৌতূহলকর এক উপন্যাস ‘চোখ’, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শক্তিশালী কলমে অনবদ্য এক উপহার।

লেখক পরিচিতি

আবদুল মান্নান সৈয়দ

1943 – 2010

আবদুল মান্নান সৈয়দ (জন্মসূত্রে নাম: সৈয়দ আবদুল মান্নান) (৩ আগস্ট ১৯৪৩ - ৫ সেপ্টেম্বর ২০১০) বাংলাদেশের একজন আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সম্পাদক। তিনি ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের "পোয়েট ইন রেসিডেন্স" ছিলেন। বিংশ শতাব্দীর ষাট দশক থেকে বাংলা সমালোচনা-সাহিত্যে তার গবেষণাধর্মী অবদান ব্যাপকভাবে স্বীকৃত। কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের উপর তার উল্লেখযোগ্য গবেষণা কর্ম রয়েছে। তিনি ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, সমর সেন, বেগম রোকেয়া, আবদুল গনি হাজারী, মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রবোধচন্দ্র সেন প্রমুখ কবি-সাহিত্যিক-সম্পাদককে নিয়ে গবেষণা করেছেন। বাংলাদেশের সাহিত্যমহলে তিনি 'মান্নান সৈয়দ' নামেই পরিচিত ছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →