ছাপ্পান্নো হাজার বর্গমাইল
পৃষ্ঠা: 104
ISBN: 9789849595267
বইয়ের পরিচয়
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বিভাস রচিত হয়েছে ৫৬টি কবিতা দিয়ে। কবিতাগুলোতে বিধৃত হয়েছে বাংলাদেশের প্রকৃতি, ঋতুচক্র, এই জনপদের মানুষের জীবন-যুদ্ধ, ভাষা ও স্বাধীনতার জন্য আন্দোলন-সংগ্রাম, স্বাধীনতা-উত্তর সময়কালের আর্থ-সামজিক অবস্থা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ। কবি কাজী জহিরুল ইসলামের এ-যাবৎ প্রকাশিত গ্রন্থগুলো থেকে ৫৬টি বাংলাদেশ বিষয়ক কবিতা বেছে নেবার ঘটনাটি কাকতালীয় বা দৈব নয়, এটি প্রায় পরিকল্পিতই। ২০২৩ এর ফেব্রুয়ারিতে যখন পালিত হচ্ছে কবির ৫৬ তম জন্মদিন তখন তারই রচিত ৫৬টি দেশপ্রেমের কবিতা-সংকলনের চেয়ে বড়ো উপহার আর কী হতে পারে? এনআরবি-স্কলারস পাবলিশার্স প্রতিনিধিত্ব করে দেশের বাইরে বসবাসরত বাঙালি লেখকদের। তাদের পক্ষ থেকে কবির জন্য এই উপহার। সততা, মানবতা, দেশপ্রেম এবং নান্দনিকতা এই চার স্তম্ভের ওপর নির্মিত কাজী জহিরুল ইসলামের কবিতার উজ্জ্বল প্রাসাদ। “ছাপ্পান্ন হাজার বর্গমাইল” সেই প্রাসাদেরই একটি সার্থক রেপ্লিকা।