বইয়ের পরিচয়

Goodreads থেকে

এই নবম খণ্ডে গৃহীত হয়েছে লেখকের ‘প্রাচীর’, ‘অবশেষে’, ‘লগ্নপতি’, ‘সবুজ বনে আগুন', 'হারিয়ে যাওয়ার নেই মানা', 'সূর্যতৃষ্ণা', 'আম মাহাতো', ‘পরের ঘরে আপন বাসা', 'চৈতি', 'জীবন যখন একটাই’, ‘আকাঙ্ক্ষা’, গল্পগ্রন্থ 'কে নেবে মোরে', 'আদি মধ্য অন্ত' এবং গল্প শতাব্দীর ওপার থেকে', 'শানা বাউরীর কথকতা' এবং 'আলোর বৃত্তে'। এই উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্য দিয়ে লেখকের মধ্যবিত্ত জীবন সম্পর্কিত অভিজ্ঞতার পরিপূর্ণ ও বিচিত্র প্রকাশ। এই খণ্ডের ভূমিকায় তাঁর এই পরিচয়টিকে অনবদ্য বিশ্লেষণে পরিস্ফুট করেছেন অধ্যাপক সরোজ বন্দ্যোপাধ্যায়।

সূত্র: Goodreads ↗

লেখক পরিচিতি

সমরেশ বসু

1924 – 1988

সমরেশ বসু (১১ ডিসেম্বর ১৯২৪ – ১২ মার্চ ১৯৮৮) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তার জন্মনাম সুরথনাথ বসু; কিন্তু সমরেশ বসু নামেই লেখক পরিচিতি সমধিক। তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। তিনি ১৯৮০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →