বইয়ের পরিচয়

বইটির ফ্ল্যাপের লেখাঃকথাসাহিত্যিক, প্রাবন্ধিক, রম্যসাহিত্য কিংবা ভ্রমণ-কাহিনী রচয়িতা- এর কোনাে অভিধা দিয়েই পুরােপুরি ধরা যায় না সৈয়দ মুজতবা আলীকে। অননুকরণীয় রচনাশৈলী আর বৈঠকি মেজাজের স্বকীয়তায় সৈয়দ মুজতবা আলী অনন্য। জলে ডাঙায়’ মােটামুটিভাবে ছােটদের জন্যে লেখা, কিন্তু লেখার প্রসাদগুণে পাঠকও অনায়াসে লেখকের সঙ্গী হয়ে যান সিংহল থেকে মালদ্বীপ, ভূমধ্যসাগর থেকে আফ্রিকা, সুয়েজ খাল থেকে পিরামিডের রহস্যময়তায়। আর এভাবেই উপভােগ্য হয়ে ওঠে ‘জলে ডাঙায়'।

লেখক পরিচিতি

সৈয়দ মুজতবা আলী

1904 – 1974

সৈয়দ মুজতবা আলী (উচ্চারণ: /ˈsoi̯̯ɔd̪ ˈmud͡ʒt̪ɔbaˑ‿ˈaliˑ/ (); ১৩ই সেপ্টেম্বর ১৯০৪ – ১১ই ফেব্রুয়ারি ১৯৭৪) ছিলেন একজন বাঙালি লেখক, সাংবাদিক, ভ্রামণিক, একাডেমিক, পণ্ডিত ও বহুভাষী। তিনি ভারতীয় উপমহাদেশ ছাড়াও অধ্যয়ন ও চাকরিসূত্রে আফগানিস্তান, মিসর এবং ইউরোপে বসবাস করেছেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলী তাঁর ভ্রমণকাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়। তাঁর রচনা একইসঙ্গে পাণ্ডিত্য ও রম্যবোধে পরিপুষ্ট।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →