বইয়ের পরিচয়

জীবনের ঝরাপাতাভূমিকাযে-কোনো আত্মজীবনীতেই ব্যক্তিজীবনের আখ্যানের সঙ্গে জড়িয়ে থাকে বিশেষ একটি সমাজ-সংস্কৃতিরও আখ্যান। বিশেষ বিশেষ মানুষের আত্মজীবনী সেই সঙ্গে রাষ্ট্র-আখ্যানও কিছুটা বলে, বলে ইতিহাস বই-এর বাইরের এক ইতিহাস । ‘জীবনের ঝরাপাতা' এমনই এক আত্মজীবনী ; লেখিকা সরলাদেবী চৌধুরানী এমনই এক ব্যক্তিত্ব, যার দ্যুতি সেযুগের শ্রেষ্ঠ মনীষীদের শ্রেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দের মনোযোগ আকর্ষণ করেছিল। দেশকে ভিতর থেকে গড়ে তোলার প্রয়াসে, রাষ্ট্রের আন্দোলনে অংশগ্রহণ করার আগ্রহে, রাষ্ট্রীয় সমস্যা-ভাবনা নিয়ে লেখনী-চালনায় সরলাদেবীর তুলনীয় আর কোনো নারীর নাম আমাদের জানা নেই। তাঁর আত্মজীবনী তাই একই সঙ্গে এক বালিকার বড় হয়ে ওঠার আখ্যান আর আমাদের দেশের একটি বিশেষ সময়ের আলেখ্য, পরিবারের গল্প জড়িয়ে গেছে দেশের গল্পের সঙ্গে ।

লেখক পরিচিতি

সরলা দেবী

1904 – 1986

সরলা দেবী (৯ই আগস্ট ১৯০৪ - ৪ঠা অক্টোবর ১৯৮৬) ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী, নারীবাদী, সমাজকর্মী, রাজনীতিবিদ এবং লেখিকা। তিনি ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে যোগদানকারী প্রথম ওড়িয়া মহিলা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ওড়িয়া মহিলা প্রতিনিধি ছিলেন। ১৯৩৬ সালের ১লা এপ্রিল তিনি ওড়িশা বিধানসভায় নির্বাচিত প্রথম মহিলা হন। তিনি মাত্র একদিনের জন্য সেই সময়ের স্পিকার মুকুন্দ প্রসাদ দাসের অনুপস্থিতিতে, ওড়িশা বিধানসভার প্রথম মহিলা স্পিকারও হয়েছিলেন। ওড়িশা বিধানসভায় তিনি কটক সমবায় ব্যাংকের প্রথম মহিলা পরিচালক এবং উৎকল বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা সিনেট সদস্য ছিলেন। তিনি রাষ্ট্রপতি ডঃ এস. রাধাকৃষ্ণণের শিক্ষা কমিশনে ওড়িশার একমাত্র প্রতিনিধি ছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →