বইয়ের পরিচয়

ষষ্ঠদশ শতাব্দী ৷ দিল্লিতে প্রবল প্রতাপশালী মোঘল সম্রাট আকবর, বাংলার সুবেদার সুলেমান কররাণী ৷ তাঁর জামাতা ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে উঠেছে এক হিংস্র দানব, দুর্বিষহ করে তুলেছে হিন্দুদের জীবন ৷ সে ‘কালাপাহাড়’ ৷ কিন্তু কেন ? কোন অপমান, যন্ত্রণায় তার এই জিঘাংসা ? এর কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন চৈতন্যদেব ৷ তাঁর প্রবর্তিত বৈষ্ণবধারা ঘটিয়ে দিয়েছে সামাজিক বিপ্লব৷এমনই এক পটভূমিতে বিধৃত উপন্যাস ‘ডাকাতরাজা’, যার নায়ক মল্লভূমের স্বাধীন প্রজাপালক রাজা বীরহাম্বীর ৷ আবার রাতের আঁধারে তিনিই নাকি ডাকাতরাজা ! কেন ?…কালাপাহাড় বিশাল বাহিনী নিয়ে ধবংস করেছে উত্তরবঙ্গ ও কামরূপ, এবার তার লক্ষ্য উৎকল! সে প্রতিশোধ নেবে! তারপর?…কালাপাহাড়ের পূর্বধর্মের দুই স্ত্রী, তারা কোথায় হারিয়ে গেল?… ছুটে আসছে কালাপাহাড়ের দুর্ধর্ষ পাঠান ফৌজ…এবার লক্ষ্য বিষ্ণুপুর! তারপর?…বিস্মৃতপ্রায় মল্লরাজ্যের এক রোমাঞ্চকর আখ্যান ৷

লেখক পরিচিতি

দেবারতি মুখোপাধ্যায়

1886 – 1976

যাদুগোপাল মুখোপাধ্যায় (১৮ সেপ্টেম্বর, ১৮৮৬ - ৩০ আগস্ট, ১৯৭৬) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম চমকপ্রদ চরিত্র, বিপ্লবী অনুশীলন সমিতির অবিসংবাদী নেতা ও প্রখ্যাত চিকিৎসক। রাজনীতিক্ষেত্রে তিনি বাঘা যতীন, অরবিন্দ ঘোষ, মানবেন্দ্রনাথ রায়, মতিলাল রায় প্রভৃতির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। যুগান্তর পার্টির কর্ণধার হিসেবে তিনি ইশতেহার প্রচার করে বিপ্লবী সংগঠন তুলে দিয়ে বাংলার বিপ্লবীদের কংগ্রেসের মাধ্যমে গণআন্দোলনে অংশগ্রহণের নির্দেশ দিয়েছিলেন। উচ্চাঙ্গ সংগীত বিশারদ ও সুসাহিত্যিক ছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →