1906 – 1965
সতীনাথ ভাদুড়ী (২৭ সেপ্টেম্বর ১৯০৬ – ৩০ মার্চ ১৯৬৫) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী। ভারত ছাড়ো আন্দোলনের সময় সমকালীন রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জাগরী উপন্যাস তাঁকে খ্যাতি এনে দেয়। এই গ্রন্থটির জন্য ১৯৫০ সালে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। বইটি ১৯৬৫ সালে ইউনেস্কো প্রতিনিধিত্বমূলক সাহিত্যকর্মের সংকলনের অংশ হিসেবে ইংরেজিতে অনূদিতও হয়। তাঁর লেখা অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল উপন্যাস ঢোঁড়াই চরিত মানস (দুই খণ্ডে), অচিন রাগিণী এবং জার্নাল সত্যি ভ্রমণকাহিনী। সতীনাথ ভাদুড়ী বহু ভাষায় পারদর্শী ছিলেন এবং "চিত্রগুপ্ত" ছদ্মনামেও সাহিত্য রচনা করেন।
উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗
সব বই দেখুন →