দি অ্যাডভেঞ্চারস অভ হাকলবেরি ফিন বইয়ের প্রচ্ছদ

দি অ্যাডভেঞ্চারস অভ হাকলবেরি ফিন

লেখক: মার্ক টোয়েন

লেখক পরিচিতি

মার্ক টোয়েন

1835 – 1910

স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স (নভেম্বর ৩০, ১৮৩৫ - এপ্রিল ২১, ১৯১০) ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। তিনি অবশ্য “মার্ক টোয়েইন” (Mark Twain) ছদ্মনামেই বেশি পরিচিত। যদিও টোয়েইন আর্থিক আর বাণিজ্য বিষয়ক ব্যাপারে বাধাগ্রস্ত ছিলেন, তা সত্ত্বেও তার রম্যবোধ আর চপলবুদ্ধি ছিল তীক্ষ্ণ, এবং তিনি জনসমক্ষেও ছিলেন ভীষণ জনপ্রিয়। তার বৃহস্পতি যখন তুঙ্গে, তখন সম্ভবত সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে তিনিই ছিলেন সবচাইতে জনপ্রিয় তারকা। এমনকি মার্কিন গ্রন্থকার উইলিয়াম ফকনার টোয়েইন সম্বন্ধে একথা বলতেও বাকি রাখেননি যে, টোয়েইন ছিলেন "প্রথম এবং প্রকৃত আমেরিকান লেখক, তার পরের আমরা সকলেই তার উত্তরাধিকারী"। টোয়েইন ১৯১০ সালে মৃত্যুবরণ করেন এবং বর্তমানে এলমিরা, নিউইয়র্ক এ শায়িত আছেন। তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্য কর্ম হচ্ছে "দি অ্যাডভেঞ্চার্স অব টম সয়্যার" এবং "অ্যাডভেঞ্চার্স অব হাক্‌লবেরি ফিন্"। এই উপন্যাসদ্বয় বিশ্ব সাহিত্যে ক্লাসিকের মর্যাদা লাভ করেছে। টোয়েইনের বেড়ে ওঠা হ্যানিবল, মিসৌরীতে। পরবর্তীতে এ শহর থেকেই টোয়েইন তার বিখ্যাত দুটি উপন্যাস হাকলবেরি ফিন এবং টম সয়্যার রচনার মূল উপাদান খুঁজে নিয়েছিলেন। একজন প্রকাশকের অধীনে কিছুদিন শিক্ষানবিশ হিসেবে কাজ করার পর তিনি একজন মুদ্রণ সন্নিবেশক হিসেবে কাজ করেছেন এবং তার বড় ভাই ওরিয়নের সংবাদপত্রের জন্য প্রবন্ধ রচনা করেছেন। বড়ভাই ওরিয়নের সাথে নেভাডাতে যোগ দেয়ার আগে টোয়েইন মিসিসিপি নদীতে নৌকার মাঝি হিসেবেও কাজ করেছেন। ১৮৬৫ সালে তার কৌতুকপূর্ণ গল্প "The Celebrated Jumping Frog of Calaveras County" প্রকাশিত হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →