দুচাকায় দুনিয়া বইয়ের প্রচ্ছদ

দুচাকায় দুনিয়া

লেখক: বিমল মুখার্জি

পৃষ্ঠা: 320

ISBN: 9789849892915

বইয়ের পরিচয়

১৯২৬ সালে সাইকেলে পৃথিবী পর্যটনে বেরিয়েছিলেন বিমল মুখার্জি (১৯০৩-১৯৮৭)। এর আগেই ১৯২১-২৬ সালে সাইকেলে ভারত ভ্রমণ শেষ করেছেন। নামমাত্র অর্থ এবং অজানা জগতের প্রবল আকর্ষণ সম্বল করে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন বিমল মুখার্জি। আরব, ইরান, সিরিয়া, তুরস্ক, ব্রিটেন, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, গ্রিস, ইজিপ্ট, সুদান, ইতালি, সুইজারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, হাওয়াই দ্বীপ, জাপান, চিন, হংকং, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ইত্যাদি দেশ ঘুরে ভারতে ফিরে আসেন ১৯৩৭ সালে।প্রথম ভারতীয় হিসাবে ভূ-পর্যটনের বিপুল ও বিচিত্র অভিজ্ঞতা বিমল মুখার্জি লিপিবদ্ধ করেছেন এই বইয়ে। ভ্রমণ-অনুরাগী, অভিযানপ্রিয়, দূরাসক্ত বাঙালির জন্য সরল ভাষায় বিমল মুখার্জি বর্ণনা করেছেন তাঁর দুঃসাহসিক বিশ্বভ্রমণের অভিজ্ঞতা।

লেখক পরিচিতি

বিমল মুখার্জি

1903 – 1987

বিমল মুখোপাধ্যায় (১৯০৩–১৯৮৭) প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় ভূপর্যটক ছিলেন, যিনি ১৯২৬ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত বিশ্বের প্রায় সমস্ত মহাদেশ একটি সাইকেলে করে ভ্রমণ করেছিলেন। তিনি পরবর্তীকালে তার অভিজ্ঞতা নিয়ে দু চাকায় দুনিয়া নামে একটি বই লেখেন। বিমল মুখোপাধ্যায়ের জন্ম ১৯০৩ সালে বর্তমান উড়িষ্যার গঞ্জাম জেলায় ৷ তাঁর পৈতৃক বাসস্থান ছিল অধুনা পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার বিখ্যাত পটলডাঙা স্ট্রীটে ৷

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →