দ্বারকানাথ পরাধীন দেশের রাজপুত্র বইয়ের প্রচ্ছদ

দ্বারকানাথ পরাধীন দেশের রাজপুত্র

লেখক: রাজা ভট্টাচার্য

পৃষ্ঠা: 340

ISBN: 9788183746311

বইয়ের পরিচয়

‘দ্বারকানাথ : পরাধীন দেশের রাজপুত্র’ বইয়ের ফ্ল্যাপের লেখাদীর্ঘ অমানিশার শেষে তখন পাশ্চাত্য শিক্ষার প্রথম আলো ফুটে ওঠার পালা। কলকাতায় আসছেন রামমোহন রায়! তাঁর আগমন যেন সোনার কাঠি ছুঁইয়ে দিচ্ছে ঘোর নিদ্রামগ্ন জাতির দেহে। প্রথম যে • মানুষটি সেই ঘুম ভেঙে উঠে এলেন, এবং পরবর্তীতে যাঁর নাম আমরা মুছে ফেললাম, তিনিই দ্বারকানাথ ঠাকুর এই মানুষটিই নবজাগরণের সেই বিস্মৃত পশ্চাৎপট, যার ছবিতে কখনো আলো পড়েনি। সেই পট, যার উপরে ফুটে ওঠে রামমোহন রায়, ডিরোজিও, ডেভিড হেয়ারের উজ্জ্বল ছবি। ভারতবর্ষের চিকিৎসাব্যবস্থা, চিত্রকলা, গ্রন্থাগার আন্দোলন, অভিনয়শিল্প, প্রথম রাজনৈতিক সভা, ব্যবসাবাণিজ.....এমন অসীম অনন্ত ক্ষেত্রে তাঁর অন্তহীন দান আমরা অনায়াসে বিস্মৃত হই। উত্তরপুরুষদের বানিয়ে-তোলা এক ছবিকেই আমরা দ্বারকানাথ ঠাকুর বলে জেনে এসেছি সার্ধশতবর্ষ ধরে। একবারও সত্যকে চিনতে চাইনি। এই বই সেই দ্বিধান্বিত, খণ্ডবিখণ্ড, উদার অথচ প্রশ্নাতুর মানুষটির মুখে একঝলক আলো ফেলেছে। নতুন আলোয় দেখা দিচ্ছে এক বিস্ময়কর মহাচরিত্র। দ্বারকানাথ ঠাকুর। পরাধীন দেশের রাজপুত্র!.... এক আশ্চর্য উন্মোচন।

লেখক পরিচিতি

রাজা ভট্টাচার্য

কমলা ভট্টাচার্য একজন ভারতীয় ছাত্রী যিনি বাংলা ভাষার আন্দোলনে ১৯৬১ সালে শিলচরে শহিদ হন। তিনি মাতৃভাষার জন্য পৃথিবীর ইতিহাসে প্রথম নারী ভাষা শহিদ।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →