বইয়ের পরিচয়

উইকিপিডিয়া থেকে

ব্ল্যাক সোয়ান ২০১০ সালের আমেরিকার একটি মনস্তাত্ত্বিক হরর ধরনার চলচ্চিত্র। ড্যারেন এরনোফস্কি কর্তৃক পরিচালিত এই চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন মার্ক হেইমান, জন ম্যাক্লগিন ও এন্দ্রেস হাইনজ। কাহিনি চিত্রনাট্য হাইঞ্জের লিখা একটি গল্পের উপর ভিত্তি করে রচিত। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাটালি পোর্ট্ম্যান, ভিনসেন্ট ক্যাসেল, মিলা কুনিস, বারবারা হার্শে ও উইনোনা রাইডার। গ্ল্পের প্ল্ট আবর্তিত হয়েছে পিওতর ইলিচ চাইকভস্কির "সোয়ান লেক" এর ব্যালে প্রদর্শনকে ঘিরে। নিউ ইয়র্ক শহরের এক নামকরা প্রডাকশন হাউজ এই প্রদর্শনীর দুইটি গুরুত্বপূর্ণ চরিত্র হোয়াইট সোয়ান ও ব্ল্যাক সোয়ান চরিত্রের জন্য নিনা (নাটালি পোর্ট্ম্যান)কে নির্বাচিত করে। নিনা নরম ও শান্ত চরিত্রের হোয়াইট সোয়ানের জন্য উপযুক্ত হলেও, ব্ল্যাক সোয়ানের গভীরতা ছিল লিলির (মিলা কুনিস) মাঝে। নিনাকে একই সাথে দুই চরিত্রায়নে নিযুক্ত করা হলে প্রতিযোগী মনোভাব থেকে নিজের উপর সে প্রচন্ড মানসিক চাপ নিতে শুরু করে। ফলাফলে নিনা দিনে দিন এক দুঃস্বপ্নের মতো জীবনের দিকে ধাবিত হয়। সাধারণত মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র বলা হলেও ব্ল্যাক সোয়ান কখনো কখনো শিল্পীদের নিখুঁত হওয়ার প্রবণতাকে উপমা দিয়ে প্রকাশ করেছে বলেও মানা হয়। একজন শিল্পী নিখুঁত হওয়ার প্রচেষ্টায় যে সমস্ত দৈহিক ও মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে পারে তা এই চলচ্চিত্রে উঠে এসেছে। "একজন শিল্পীর জন্মকে নিনার শৈল্পিক নিখুঁত হতে চাওয়ার মনোভাব এবং এজন্য সে যে মূল্য পরিশোধ করেছে তা কাব্যিক উপমায় ফুটে উঠেছে।" এই চলচ্চিত্রটি ৬৭তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২০১০ সালের পহেলা সেপ্টেম্বরে প্রদর্শিত হয়।

উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗

লেখক পরিচিতি

রাফায়েল সাবাতিনি

1875 – 1950

রাফায়েল সাবাতিনি (২৯ এপ্রিল ১৮৭৫ - ১৩ ফেব্রুয়ারি ১৯৫০) ছিলেন একজন ইতালীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক যিনি রোমান্স এবং অ্যাডভেঞ্চার উপন্যাস লিখেছিলেন। তিনি তার বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত উপন্যাসগুলির জন্য সর্বাধিক পরিচিত : দ্য সি হক (১৯১৫), স্কারামৌচে (১৯২১), ক্যাপ্টেন ব্লাড (ওরফে ক্যাপ্টেন ব্লাড: হিজ ওডিসি ) (১৯২২), এবং বেলারিয়ন দ্য ফরচুনেট (১৯২৬)। তার বেশ কয়েকটি উপন্যাস নীরব এবং শব্দ উভয়ভাবেই চলচ্চিত্রে নির্মিত হয়েছে। সব মিলিয়ে, সাবাতিনি ৩৪টি উপন্যাস, আটটি ছোটগল্পের সংগ্রহ, ছয়টি নন-ফিকশন বই, অসংখ্য অসংগৃহীত ছোটগল্প এবং বেশ কয়েকটি নাটক রচনা করেছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →