বইয়ের পরিচয়
সন্ত্রাসমানুষখেকো চিতার ফলে গাড়োয়ালের ৫০০ বর্গমাইলের ৫০ হাজার অধিবাসী সন্ত্রস্ত হয়ে পড়েছিল–এই কথাটা থেকে ঘটনার ভয়াবহতা সম্যক বোঝা যাবে বলে মনে হয় না। কেননা ‘সন্ত্রাস' শব্দটা প্রকৃত অর্থ না বুঝেই নিতান্ত তুচ্ছ ব্যাপারেও যে ভাবে আখচার ব্যবহৃত হয়ে থাকে তাতে যথার্থ প্রয়োজনকালে শব্দটির প্রকৃত অর্থ প্রকাশে প্রায়শই অক্ষমতা থেকে যায়।গাড়োয়ালে সমস্ত অধিবাসী এবং প্রতি বছর যে ৬০ হাজার তীর্থযাত্রী ওই অঞ্চল দিয়ে যাতায়াত করেছিল তাদের কাছে ১৯১৮ সাল থেকে ১৯২৬ সাল পর্যন্ত সন্ত্রাসের যে সংজ্ঞা ছিল তা বোঝাবার জন্য কয়েকটি ঘটনা আমি তুলে ধরছি। এ থেকেই আপনারা ‘সন্ত্রাস' শব্দের প্রকৃত সংজ্ঞাটাও আশা করি নিরূপণ করতে পারবেন।