বইয়ের পরিচয়

দ্য ম্যান হু লাফস্একহোমো শব্দের অর্থ মানুষ, উসাস শব্দের অর্থ ভালুক—সবাই জানে একথা ৷তাহলে? কোন মানুষ যদি নিজের নামকরণ করে উসাস, আর পোষা নেকড়েটাকে হোমো বলে ডেকে আনন্দ পায়, তাকে পাগল ছাড়া আর কী বলা যেতে পারে ?কিন্তু এ উসাসকে যদি পাগলই বলতে হয়, সঙ্গে সঙ্গে তাহলে এটাও স্বীকার করতে হবে যে তার পাগলামির ভিতর শৃঙ্খলা আছে একটা। আছে দায়িত্ববোধ, এবং কেমন এক ধরনের উৎকট রসবোধ, যা দুনিয়ার সব কিছুর দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে প্রকৃতির ভিতরে বিকৃতিরই সন্ধান পায়।উর্সাসের আছে একখানা গাড়ি। হোমোই তা টানে। সময়ে সময়ে হোমো আর উসার্স পাশাপাশি জোয়ালে কাঁধ লাগিয়েও টানে। অবশ্য গাড়ি না বলে তাকে চার চাকার উপর বসানো বাড়িও বলা যেতে পারে। উর্সাসের আপন বলতে যা কিছু, তা সবই ঐ গাড়ির ভিতর। তার হাঁড়িকুড়ি বাসনপত্র, তার নিজের খাবার এবং তার নেকড়ের খাবার, তার বিছানাপত্র জামা জুতো, তার কোদাল কুড়াল শাবল কাটারি, গাড়ির ধারে ধারে কোণে কোণে সযত্নে সাজানো । মাঝের জায়গাটুকু সাধারণত ফাঁকাই থাকে।

লেখক পরিচিতি

ভিক্টর হুগো

1802 – 1885

ভিক্টর হুগো (ভিক্তর উগো; ফরাসি: Victor-Marie Hugo; ফেব্রুয়ারি ২৬, ১৮০২ – মে ২২, ১৮৮৫) ছিলেন একজন ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকারকর্মী। তাকে উনিশ শতকের সবচেয়ে প্রভাববিস্তারকারী রোমান্টিক লেখক বলা হয়ে থাকে। তার সৃষ্টিকর্মের মধ্যে আছে লে মিজেরাব্‌ল ও দ্য হাঞ্চব্যাক অব নটরডেম।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →