বইয়ের পরিচয়

শনিবার রাত দশটায় ছেলেরা স্টিমার থেকে নেমে গেলে অল্পক্ষণ পরেই শুয়ে পড়া গেল। রাত দুটোয় একবার উঠেছিলাম। চার দিকে আলো। স্টিমার পুল খোলার প্রতীক্ষা করছে। রবিবার প্রাতে উঠে স্টিমার কতদূর এল খোঁজ নেবার জন্য বাইরে এসে দেখি, সামনেই জগন্নাথ ঘাটের স্টিমারের গুদাম ও আপিস।ব্যাপার কি? সারেং এসে খবর দিল যে, শনিবার শেষরাত্রে পুল খোলার সময় বিলাতি ডাক এসে পড়ায় তখন পুল খোলা যায়নি, এবং পরে আর খোলা সম্ভব ছিল না, সুতরাং রবিবার শেষরাত্রের পূর্বে স্টিমার ছাড়বে না।

লেখক পরিচিতি

অতুলচন্দ্র গুপ্ত

1884 – 1961

অতুলচন্দ্র গুপ্ত (১২ মার্চ ১৮৮৪ – ১২ ফেব্রুয়ারি ১৯৬১) বাঙালি সাহিত্যিক, বিশিষ্ট আইনজীবী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার বিল্লাইক গ্রামে জন্ম গ্রহণ করেন এবং কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি ভারতীয় কংগ্রেস দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। গদ্যলেখক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →