বইয়ের পরিচয়

১৮৮৭ সালের ২৫শে মে হাওড়া থেকে বিশাল এক জাহাজ তীর্থযাত্রীদের নিয়ে রওনা হয় পুরীর দিকে ৷ কিন্তু প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ে জাহাজডুবি হয়, মৃত্যু হয় সাড়ে সাতশো মানুষের, যাদের অধিকাংশই দেশি মহিলা ৷ মর্মান্তিক ঘটনাটি হারিয়ে যায় কালের গর্ভে৷ সাক্ষী শুধু জগন্নাথ ঘাটের এক বিবর্ণ ফলক৷…এই সেই উনবিংশ শতক, যখন নবজাগরণের আলোয় উদ্ভাসিত বঙ্গদেশ ৷ আবির্ভূত হচ্ছেন জ্যোতিষ্করা ৷ কাদম্বিনী গঙ্গোপাধ্যায় মেয়েদের অধিকারের জন্য লড়াই করছেন… নবাব ওয়াজেদ আলী শাহ্‌ মেটিয়াবুরুজে একটুকরো লক্ষ্নৌ গড়ে তুলছেন ! আবার এই সময়েই হাজার হাজার অসহায় প্রান্তিক মানুষ চালান হয়ে যাচ্ছে ল্যাটিন আমেরিকার নানা দেশে !বিস্তীর্ণ ক্যানভাসে রচিত উপন্যাস ‘নারাচ’ ছড়িয়ে আছে এই বর্ণময় সময়ের পটভূমিতে ৷ লেখকের টানটান কলমের মুন্সিয়ানায় উঠে আসে অত্যুজ্জ্বল আলোর ঠিক নীচে অন্ধকারে পড়ে থাকা বঞ্চিত অভাগা মানুষরা, যাদের কথা কেউ বলে না৷ কৃষ্ণসুন্দর, ভুবনমণির মতো আরও কিছু প্রান্তজনের আজীবন লড়াই-ই এই কাহিনির প্রাণবায়ু !‘নারাচ’ ঘটনার ঘনঘটায় আলোড়িত এক সুবিশাল উপন্যাস, যার শুরু থেকে শেষ পর্যন্ত অন্তঃসলিলার মতো বয়ে চলেছে মানবতার জয়গান ৷

লেখক পরিচিতি

দেবারতি মুখোপাধ্যায়

1886 – 1976

যাদুগোপাল মুখোপাধ্যায় (১৮ সেপ্টেম্বর, ১৮৮৬ - ৩০ আগস্ট, ১৯৭৬) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম চমকপ্রদ চরিত্র, বিপ্লবী অনুশীলন সমিতির অবিসংবাদী নেতা ও প্রখ্যাত চিকিৎসক। রাজনীতিক্ষেত্রে তিনি বাঘা যতীন, অরবিন্দ ঘোষ, মানবেন্দ্রনাথ রায়, মতিলাল রায় প্রভৃতির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। যুগান্তর পার্টির কর্ণধার হিসেবে তিনি ইশতেহার প্রচার করে বিপ্লবী সংগঠন তুলে দিয়ে বাংলার বিপ্লবীদের কংগ্রেসের মাধ্যমে গণআন্দোলনে অংশগ্রহণের নির্দেশ দিয়েছিলেন। উচ্চাঙ্গ সংগীত বিশারদ ও সুসাহিত্যিক ছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →