বইয়ের পরিচয়

উইকিপিডিয়া থেকে

নারী বাংলাদেশি লেখক হুমায়ুন আজাদের একটি নারীবাদী রচনা। এটি সর্বপ্রথম ১৯৯২ সালে ঢাকার একুশে বইমেলাতে নদী প্রকাশনী দ্বারা প্রকাশিত হয় এবং পরবর্তীতে আগামী প্রকাশনী প্রকাশ করতে থাকে। বাংলা ভাষায় নারীবাদের সূচনা হয় বেগম রোকেয়ার হাতে যদিও সেটি ছিলো অবিভক্ত ভারতীয় বঙ্গে, আর হুমায়ুন আজাদের লেখা এই বইটিই হচ্ছে স্বাধীন বাংলাদেশে নারীবাদ বিষয়ক প্রথম বই। নারী বইটিতে সর্বমোট ৪০৮ টি পৃষ্ঠা রয়েছে এবং অধ্যায় আছে ২১ টি (নারীবাদ ও নারীবাদের কালপঞ্জি, রচনাপঞ্জি এবং নির্ঘন্ট সহ ২৪টি)।

উইকিপিডিয়ায় সম্পূর্ণ পড়ুন ↗

রকমারি থেকে

অধ্যাপক ড. হুমায়ুন আজাদ একজন বহুমাত্রিক লেখক হিসেবে আমাদের নিকট সুপরিচিত। তিনি একাধারে রচনা করেছেন কবিতা, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ ও সমালোচনামূলক সাহিত্য। সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের ন্যায় ভাষাবিজ্ঞানেও তাঁর অবদান অসামান্য। তিনি বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করে বাংলা বিভাগে অধ্যাপনা শুরু করেন। উচ্চতর গবেষণার জন্য তিনি বেছে নেন ভাষাবিজ্ঞান। ভাষাবিজ্ঞানে Pronominalization in Bengali শীর্ষক গবেষণার জন্য এডিনবরা বিশ্ববিদ্যালয় তাঁকে পিএইচ. ডি. ডিগ্রি প্রদান করে।বর্তমান গ্রন্থে হুমায়ুন আজাদ রচিত ভাষা ও ভাষাবিজ্ঞান বিষয়ক মোট ১০টি গ্রন্থের উপর অনুপুঙ্খ পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।

লেখক পরিচিতি

হুমায়ুন আজাদ

1947 – 2004

হুমায়ুন আজাদ (২৮ এপ্রিল ১৯৪৭ - ১২ আগস্ট ২০০৪ খ্রিস্টাব্দ; ১৪ বৈশাখ ১৩৫৪ - ২৬ শ্রাবণ ১৪১১ বঙ্গাব্দ) বাংলাদেশের একজন লেখক ছিলেন যিনি বাংলা সাহিত্যের বিভিন্ন খাতে অবদান রেখেছিলেন, তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকার, কিশোরসাহিত্যিক এবং গবেষক, পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক যিনি ধর্মীয় মৌলবাদের বিরোধিতা, রক্ষণশীলতার বিরোধিতা, যৌনতা, নারীবাদ ও রাজনীতি বিষয়ে তার বক্তব্যের জন্য ১৯৮০-এর দশক থেকে পাঠকগোষ্ঠীর দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছিলেন। হুমায়ুন আজাদের ৭টি কাব্যগ্রন্থ, ১২টি উপন্যাস ও ২২টি প্রবন্ধ এবং সমালোচনা গ্রন্থ, ৭টি ভাষাবিজ্ঞানবিষয়ক, ৮টি কিশোরসাহিত্য ও অন্যান্য প্রবন্ধসংকলন মিলিয়ে ৬০টিরও অধিক গ্রন্থ তার জীবদ্দশায় এবং মৃত্যু পরবর্তী সময়ে প্রকাশিত হয়। ১৯৯২ সালে তার নারীবাদী গবেষণা-সংকলনমূলক গ্রন্থ নারী প্রকাশের পর বিতর্কের সৃষ্টি করে এবং ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত সাড়ে চার বছর ধরে বইটি বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ছিল। এটি তার বহুল আলোচিত গবেষণামূলক কাজ হিসেবেও স্বীকৃত। এছাড়াও তার পাক সার জমিন সাদ বাদ উপন্যাসটি পাঠকমহলে বিতর্কের সৃষ্টি করেছিল। তার রচিত প্রবচন সংকলন ১৯৯২ সালে হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ নামে প্রকাশিত হয়। তাকে ১৯৮৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে সামগ্রিক সাহিত্যকর্ম এবং ভাষাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। ২০০৩ সালে তার রচিত কিশোরসাহিত্য ফুলের গন্ধে ঘুম আসে না (১৯৮৫) এবং আব্বুকে মনে পড়ে (১৯৯২) জাপানি ভাষায় অনূদিত হয়েছিলো।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →