বইয়ের পরিচয়

বই এর প্রথম ফ্লাপ‘মাকন্দো’ এক কাল্পনিক স্থানেরনাম, বহু প্রতীকের সমাহার। এরই পটভূমিতে রচিত হয় বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ উপন্যাস, নোবেলজয়ী বলে নয়, আজও এর দুর্বার আকর্ষণ অব্যাহত আছে বলে, আমরামুগ্ধ পাঠক হিসেবে বাংলায় তরজমা করতে প্রয়াসী হয়েছি এইজন্যে যে মাতৃভাষায় এর পাঠ জরুরি। একটি পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে কাহিনি, অন্তবয়নে আসে নানা ঘটনা ও চরিত্র, মানুষের আশা আকাঙ্ক্ষা পরিবারের কর্তাবুড়ো হয়ে মৃত্যুবরণ করে, মা বেঁচে থাকে সম্ভবত একশো বছরেরও বেশি, মা চেষ্টা করে পরিবারটিকে রক্ষা করতে, মানবিক মূল্যবোধ ধরে রাখতে কিন্তু না, অনিবার্য ধ্বংসের গহ্বরে বিলীন হয় মাকন্দো, উপন্যাসটিও শেষ হয় ৷ ধ্বংসের জন্য দায়ী কি শুধু শোষণ বা প্রকৃতির খ্যাপামো ? নাকি মানুষের অন্তর্নিহিত পাপাচার? গাব্রিয়েল গার্সিয়া মার্কেস-এর জীবনে সেই চিনা প্রবাদটি বড়ো সত্য—দীর্ঘপথ যেতে হলে একপা একপা করে এগোও ।

লেখক পরিচিতি

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

1927 – 1982

গাব্রিয়েল গার্সিয়া মার্কেস (জন্ম ৬ মার্চ, ১৯২৭, আরাকাটাকা, কলম্বিয়া—মৃত্যু ১৭ এপ্রিল, ২০১৪, মেক্সিকো সিটি, মেক্সিকো) ছিলেন একজন কলম্বিয়ান ঔপন্যাসিক এবং বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ লেখক। ১৯৮২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন, মূলত তাঁর শ্রেষ্ঠ রচনা " Cien años de soledad" (১৯৬৭; " একশ বছর নির্জনতা ") এর জন্য। এই বিশ্ব বিখ্যাত কলম্বীয়, স্প্যানিয় ভাষী ঔপন্যাসিক বিংশ শতাব্দীর শেষার্ধের সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রভাবশালী লেখক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। জীবনের শেষ দুই যুগ তিনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে বেঁচেছিলেন। এ সময় তার লেখালেখি কমে আসে; জনসংযোগ ও ভ্রমণ হয়ে পড়ে সীমিত। এমনকী ২০০২-এ আত্মজীবনীর প্রথম খণ্ড লিভিং টু টেল আ টেইল প্রকাশের পর পরিকল্পিত ২য় এবং ৩য় খণ্ড আর রচনা করা হয়ে ওঠেনি। তিনি দুরারোগ্য লিম্ফেটিক ক্যান্সারে ভুগছিলেন। ২০১২'র জুলাই থেকে তিনি স্মৃতি বিনষ্টিতে আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি রেখে গিয়েছেন। সাহিত্যবিশারদদের মতে তিনি হোর্হে লুইস বোর্হেস এবং হুলিও কোর্তাসারের মতোই বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দক্ষিণ আমেরিকান কথাসাহিত্যিক। একই সঙ্গে জনপ্রিয় এবং মহৎ লেখক হিসেবে চার্লস ডিকেন্স, লিও তলস্তয় ও আর্নেস্ট হেমিংওয়ের সঙ্গে তার নাম একসঙ্গে কাতারে উচ্চারিত হয়। ১৯৮২ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রদানের সময় সুইডিশ একাডেমি এমত মন্তব্য করেছিল যে তার প্রতিটি নতুন গ্রন্থের প্রকাশনা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ঘটনার মতো। জনমানুষের সঙ্গে রাজনৈতিক যোগাযোগের কারণে তিনি ছিলেন বিশেষভাবে প্রসিদ্ধ। কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে তার বন্ধুত্ব ছিল প্রবাদপ্রতীম।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →