নিতু আর তার বন্ধুরা বইয়ের প্রচ্ছদ

নিতু আর তার বন্ধুরা

লেখক: মুহম্মদ জাফর ইকবাল

পৃষ্ঠা: 96

ISBN: 9789843568588

বইয়ের পরিচয়

বুড়ো বিজ্ঞানীআর অমিতদের মাঝে এখন একটা কাচের দেয়াল। অথচ বুড়োর কথা ওরা স্পষ্ট শুনতে পেল। আর অবাক হলো এটা দেখে যে বুড়োর গলার স্বরে আগের সেই স্নেহ মাখানো মিষ্টি ভাবটা আর নেই। তার বদলে কেমন কঠিন এক ধাতব গলা কথা বলছে যেন।বুড়ো বললেন, ‘বাচ্চারা! তোমরা কি জানো এখন তোমরা কোথায় বসে আছ? যেটাকে তোমরা গাড়ি মনে করে উঠে বসেছ এটা কোনো সাধারণ গাড়ি না। বাইরে থেকে এটাকে গাড়ি মনে হলেও এটা আসলে একটা টাইম মেশিন। তোমরা কি টাইম মেশিনের গল্প শুনেছ কোনোদিন? এটা কোনো গল্পের টাইম মেশিন না।এটা সত্যিকারের টাইম মেশিন।’অমিতরা বিস্ফারিতচোখে বুড়োর দিকে তাকাল।টাইম মেশিন!বুড়ো চশমার উপর দিয়ে গোল গোল চোখ বের করে বললেন, ‘একটু পরেই আমরা এই ত্রিমাত্রিকবিশ্ব ছেড়ে অন্য একটা জগতে প্রবেশ করব। একটা চতুর্মাত্রিক অদৃশ্য জগতে।পৃথিবীর মানুষের সাধ্য নেই জগৎটাকে খুঁজে বের করে। হা হা হা।’ খনখনে গলায় বুড়ো হাসলেন।বুড়োর হাসিটা খুব কুৎসিত শোনাল ওদের কাছে। অমিতরা এই প্রথম বুঝল ওরা একটা ট্র্যাপেপড়েছে। ভয়ানক একটা ট্র্যাপে!

লেখক পরিচিতি

মুহম্মদ জাফর ইকবাল

1952 – বর্তমান

মুহম্মদ জাফর ইকবাল (জন্ম: ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক, কলাম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ক্যলিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ও বেল কমিউনিকেশনস রিসার্চে ১৮ বছর কাজ করার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন ও ১৯৯৪ সালের ডিসেম্বরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ২০১৮ সালে ৩ অক্টোবর তিনি অবসরে যান। তিনি বিভিন্ন গল্প, উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছন। তার লেখা কিছু উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তাকে বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় বিজ্ঞান কল্পকাহিনী লেখক হিসেবে বিবেচনা করা হয়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →