বইয়ের পরিচয়

"নুহের নৌকা"বইটির শেষের ফ্লাপের কিছু কথা:ছােটদের জন্য কুরআনের গল্পপবিত্র কুরআনের প্রতিটি সূরায় ছড়িয়ে আছে হাজারও মজাদার, রােমাঞ্চকর, শিক্ষণীয় ও আল্লাহর অসীম কুদরতের গল্প । এ গল্পগুলাে আমাদেরকে আল্লাহর প্রকৃতবান্দা হওয়ার প্রয়ােজনীয় শিক্ষা দেয়।‘ছােটদের জন্য কুরআনের গল্প' সিরিজটি মূলত কোমলমতি শিশুদের কাছে কুরআনের শিক্ষা ও বিভিন্ন অংশ হতে সংগৃহীত গল্পসমূহকে সহজ উপায়ে তুলে ধরার একটি প্রয়াস। এ সংগ্রহটি যে কোনাে আকর্ষণীয় গল্পের বইয়ের চেয়েও বেশি মনােমুগ্ধকর ও আনন্দদায়ক। এই গল্পের জীবন্ত ও রঙিন চিত্রসহ সাবলীল ভাষার বর্ণনা শিশুদেরকে অনেক সহজেই কুরআন সম্পর্কে জানতে ও তা থেকে শিক্ষাগ্রহণ করতে আগ্রহী করে তুলবে।নৃহের নৌকা' বইটি নূহ (আ.)-এর নৌকা এবং মহাপ্লাবন নিয়ে লেখা একটি রােমাঞ্চকর গল্প। এ ধরনের গল্প বাড়িতে এবং শ্রেণীকক্ষে শিশু-কিশােরদের মনােযােগ কাড়বে।

লেখক পরিচিতি

বাণী বসু

1939 – বর্তমান

বাণী বসু (জন্ম ২৬ ফাল্গুন, ১৩৪৬ বঙ্গাব্দ/১১ই মার্চ, ১৯৩৯ খ্রীষ্টাব্দ) একজন বর্তমান ভারতীয় বাঙালি লেখিকা - উপন্যাস, প্রবন্ধ, কবিতা লেখেন, অনুবাদও করেন। একাধিক সাহিত্য পুরস্কার ও সম্মানে ভূষিতা বাণী বসু আশির দশক থেকেই সাড়া জাগানো জনপ্রিয়তার অধিকারিণী। তিনি বিজয় কৃষ্ণ গার্লস কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা ছিলেন। ইংরেজি সাহিত্যে স্নাতক (অনার্স) হবার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এম.এ. করেন (১৯৬২)। শিক্ষাস্থল প্রথমে কলকাতার লেডি ব্র্যাবোর্ন কলেজ তার পরে স্কটিশ চার্চ কলেজ। বাণী ছাত্রী জীবন থেকেই নানা প্রবন্ধ, অনুবাদ গল্প ও কবিতা রচনায় পারদর্শিতার নজির রাখেন। তার প্রথম গল্প আনন্দমেলা ও দেশ পত্রিকায় প্রকাশিত হয় ১৯৮১তে। প্রথম উপন্যাস জন্মভূমি মাতৃভূমি প্রকাশিত হয় শারদীয়া আনন্দলোকে ১৯৮৭তে। কিন্তু তার আগেই তার অনেক অনুবাদ প্রকাশিত ও আদৃত হয়েছে। তার উল্লেখ্য অনুবাদগুলি হলঃ শ্রী অরবিন্দের সনেটগুচ্ছ (শৃণ্বন্তু), সমারসেট মমের সেরা প্রেমের গল্প (১৯৮০, ১৯৮৪, প্রকাশক: রূপা) ও এইচ ডি লরেন্সের সেরা গল্প (১৯৮৭, প্রকাশক: রূপা)।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →