নয়নপুরের মাটি (১৯৫২)
পৃষ্ঠা: 64
ISBN: 9789849740483
বইয়ের পরিচয়
কোন পথে হারালে অস্পৃশ্য অভিমানে ধূপছায়া হয়ে কোন পথে হারালে । অমাবস্যায় কালোয় মিশে গেলে সব ছেড়ে বাঁচলে দ্বারে চরণরেখা এঁকে বায়ু - বিহারে খোলস রেখে অন্তর্ধানে ! পূর্ণিমায় চাঁদের আবেশে মগনে সন্ন্যাস বেশে প্রেম - প্রতিদানে— তবে কি ঝড়ের রাতে প্রলয়ে সাগরের স্রোতে ভাসলে ! শীতের ঝরাপাতা বিরহ নিঃসৃতে ভোরের কুয়াশাকেও কাঁদালে । মায়ার জাদু ভাঙ্গে মনোচূড়া হরিৎক্ষেত্র শূন্য পটচিত্র , দশদিক আওয়াজ করে সন্ধানে বিপুলা ভুবন জনমিত্র । নদীর জলও কূলধ্বনি দেয় কোন্ মোহনায় দাঁড়ায়ে স্মৃতির সিন্দুক চৌকোণে পূর্ণ বৈষ্ণবী সাদৃশ্য সাজায়ে ! হেমন্তীকা বিবর্ণ হয়ে নিষ্প্রাণে মালতীর লতা ছন্দহারা— জনম - জনম হৃদয়ে পাথর ঘাট রয়েছো মরুতে স্বপ্নহারা !