পরিবার, ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্রের উৎপত্তি
পৃষ্ঠা: 224
ISBN: 9847034306930
বইয়ের পরিচয়
সাম্যবাদের ইতিহাসে ফ্রেডরিক এঙ্গেলসের নাম অবিস্মরণীয়। সমাজতন্ত্রবাদের বিজ্ঞানসম্মত সার্থক রূপ গড়িয়া তুলিবার কাজে আজ পর্যন্ত যে চারজনের কীর্তি অমূল্য, এঙ্গেলস তাঁহাদের মধ্যে একজন। কমিউনিজমের প্রতিষ্ঠাতা কার্ল মার্কসের তিনি যে শুধু সারাজীবনের সহচর ও সর্বাপেক্ষা অন্তরঙ্গ বন্ধু ছিলেন তাহা নহে। এই নতুন মতবাদ অনেকখানি তাঁর লেখা ও কাজের মধ্যেই প্রথম আত্মপ্রকাশ করিয়াছিল বলিলে অত্যুক্তি হয় না।মার্কসবাদের অনেক বই মার্কস ও এঙ্গেলসের মিলিত রচনা, তাঁহাদের স্বতন্ত্র লেখাগুলি পরস্পরের অনুমোদিত, এই প্রসঙ্গে অনেক প্রশ্নই তাঁহারা উভয়ে কথাবার্তা ও চিঠিপত্রে সারাজীবন ধরে আলোচনা করিয়াছিলেন। বন্ধুত্ব স্থাপনের আগেও এঙ্গেলসের মনের গতি ছিল মার্কসের চিন্তার অনুরূপ। মার্কসের বিশিষ্ট মতামত সহজভাবে সাধারণকে বুঝাইবার দায়িত্ব এঙ্গেলসকে বারবার গ্রহণ করিতে হয়;