পলাশির অজানা কাহিনী বইয়ের প্রচ্ছদ

পলাশির অজানা কাহিনী

লেখক: সুশীল চৌধুরী

পৃষ্ঠা: 192

ISBN: 8177563807

বইয়ের পরিচয়

ফ্ল্যাপে লিখা কথাপলাশির ঘটনাবলী ও যুদ্ধ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এমন একটি বদ্ধমূল ধারণা প্রচলিত আছে যে, সিরাজদ্দৌলাকে সিংহাসনচ্যুত করবার জন্য মীরজাফর, জগৎশেঠ প্রমুখ তখনকার কয়েকজন বণিক-ব্যাংকার-অভিজাত মানুষ চক্রান্ত সাজিয়েছিলেন। পেছন থেকে তাঁদের সাহায্য করেছিল ইংরেজরা। পলাশির পেছনে ইংরেজদের কোনও ‘পূর্বপরিকল্পনা’ ছিল না, তাদের বাংলাবিজয় নেহাতই ‘আকস্মি ‘ ঘটনা। এমনকী, অনেক ঐতিহাসিক এও মনে করেন, বাংলার ‘আভ্যন্তরীণ সংকট’ ই ইংরেজদের বাংলায় ডেকে আনে। এই গ্রন্থ কিন্তু ঠিক এর উল্টো কথাই বলেছে। পলাশির ষড়যন্ত্র ও প্রাক্‌-পলাশি ঘটনাবলীর বিশদ ও সূক্ষ্ণ বিশ্লেষণ করে এবং ডাচ ও ইংরেজ কোম্পানির নথিপত্র, কোম্পানির কর্মচারীদের লেখা থেকে অসংখ্য তথ্য সংগ্রহ করে লেখক সন্দেহাতীতভাবে দেখিয়েছেন যে, পলাশি চক্রান্তের মূল নায়ক ইংরেজরাই। তাদের সক্রিয় অংশগ্রহণ ও মদত ছাড়া ষড়যন্ত্র ও যুদ্ধ কোনওভাবেই সম্ভব হত না। তারাই একদিকে ভারতীয়দের নানা প্রভোলণ ও প্রচ্ছন্ন ভয় দেখিয়ে, অন্যদিকে কাকুতি-মিনতি করে অন্যদের নিজস্ব চতুর ‘পরিকল্পনা’য় সামিল করিয়েছিল। সেই সময় ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য নিদারুণ সংকটে পড়ে যাওয়ায়, কোম্পানির কর্মচারীদের কাছে ছলে-বলে কৌশলে বঙ্গবিজয় ছাড়া আর কোনও পথ খোলা ছিল না। পলাশির যুদ্ধ তারই পরিণতি। এই গ্রন্থের লেখক পলাশি নিয়ে বহু ধারণাকে আসার প্রমাণিত করেছেন, প্রতিষ্ঠা করেছেন আবিষ্কৃত নতুন তথ্য ও সত্যের।সূচিপত্র* ভূমিকা* প্রাক্‌-পলাশি বাংলার রূপরেখা* সিরাজ চরিত্র কথা* ইউরোপীয় কোম্পানি ও এশীয় বণিক সম্প্রদায়* সিরাজদ্দৌল্লা ও ইংরেজ কোম্পানির সংঘাত* পলাশি বিপ্লবের অনিবার্যতা* ষড়যন্ত্রের উদ্ভব ও ক্রমবিকাশ* চক্রান্তের মূল নায়করা* পলাশি অভিমুখে : ইংরেজ পরিকল্পনা* পলাশির পরিণাম : ‍সুদূরপ্রসারী প্রভাব* উপসংহার* নির্বাচিত গ্রন্থপঞ্জি* নির্ঘণ্ট

লেখক পরিচিতি

সুশীল চৌধুরী

1983 – বর্তমান

শগুন চৌধুরী (জন্ম ২৬শে জুন ১৯৮৩)রাজস্থান রাজ্যের জয়পুর শহরের একজন ভারতীয় শুটার। তিনি জয়পুরের মহারানি গায়ত্রী দেবী গার্লস স্কুল থেকে তাঁর বিদ্যালয় জীবন শেষ করেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে স্নাতক হন। শগুন চৌধুরী হলেন প্রথম ভারতীয় মহিলা, যিনি মাটির পায়রাতে লক্ষ্যভেদ করে অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি লন্ডনে অনুষ্ঠিত ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ট্র্যাপ শুটিং ইভেন্টে ২০তম স্থান অর্জন করেছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →