বইয়ের পরিচয়

এই উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস এবং জনগণের চাওয়া-পাওয়া বড়ই রহস্যময়। ক্ষমতার পালাবদলের পরিক্রমায় শাসক যেমন এক সময় হতে পারেন শাসিত, আবার এক সময়ের শোষিত তেমনি হতে পারেন শাসক।জয়নাল আবেদীন পেশাগত দায়িত্ব পালনে ছুটে বেড়ান রাজপথ, অফিস-আদালত, মঞ্চ-মাঠ-ঘাটে। ঘুরে বেড়াতে গিয়ে তাঁর চোখে পড়ে মানুষের বহুরূপ। এই বহুরূপী মানুষেরা রাজনীতি, আমলা, ব্যবসায়ী, চিকিৎসক ইত্যাদি। এইসব মানুষ, কর্মকাণ্ড ও তাদের কর্মের পরিণতি নিয়েই জয়নাল আবেদীনের বর্ণনা এবং ছন্দবদ্ধ শব্দের তরঙ্গ। লেখার মধ্যে যেমন তাঁর দেখা ভালো মানুষকে খুঁজে বের করে আনেন। ঠিক তেমনি খুঁজে বের করে আনেন অসৎ রাজনীতির মানুষ, ঘুষখোর-তেলবাজ আমলাসহ নানান চরিত্র। বিশেষ করে তাঁর লেখায় প্রতারক শ্রেণির মানুষের রূপ বদলের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

লেখক পরিচিতি

অমিয় চক্রবর্তী

1901 – 1986

অমিয় চক্রবর্তী (জন্ম: এপ্রিল ১০, ১৯০১ - মৃত্যু: জুন ১২, ১৯৮৬) বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব। বাংলা আধুনিক কবিতার ইতিহাসে তিরিশের দশক এবং বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ ও বিষ্ণু দে'র সঙ্গে কবি অমিয় চক্রবর্তীর নাম অবিনাশী বন্ধন ও সমসাময়িকতার বিস্ময়ে জড়িয়ে আছে। শীর্ষস্থানীয় আধুনিক কবি এবং সৃজনশীল গদ্যশিল্পী অমিয় চক্রবর্তী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৭ খ্রিষ্টাব্দে ডি.ফিল. ডিগ্রি লাভ করেন। অমিয় চক্রবর্তী ১৯৪৮ থেকে ১৯৬৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত হাওয়ার্ড, বস্টন প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক প্রাচ্য ধর্ম ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেন। সেই সময় জর্জ বার্নাড'শ, আলবার্ট আইনস্টাইন, কবি ইয়েটস, রবার্ট ফ্রস্ট, আলবার্ট সোয়ইটজর, বোরিস পাস্তেরনাক, পাবলো কাসালস প্রভৃতি বিখ্যাত মনীষীর সান্নিধ্যে আসেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →