পাষাণের কথা
পৃষ্ঠা: 248
ISBN: 9789384108502
বইয়ের পরিচয়
ভূ মি কাপুরাণ কথা কে বলে, বলিবার লোক নাই। বুড়া মানুষে না হয় এক শত দেড় শত বৎসরের কথা বলিবে, ইহার অধিক হইলে বলিবার মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। লেখায় পড়ায় রাখিয়া গেলে সে কথা অনেকদিন থাকে সত্য, কিন্তু যে জিনিসে লেখা হয়, সে তো আর বেশিদিন টিকে না। কাগজ আট নয় শত বৎসর টিকে, তালপাতা বারো চৌদ্দ শত বৎসর টিকে, ভুজপত্র পনেরো ষোলো শত বৎসর টিকে, পেপিরস না হয় দু-হাজার বৎসর টিকিল। ইহার অধিক দিনের কথা শুনিতে গেলে কাহার কাছে শুনিব, পাথর ভিন্ন অন্য উপায় নাই । তাও আবার সকল পাথরে হয় না। বেলে-পাথর পঞ্চাশ ষাট বৎসরে ক্ষয় হইয়া যায়। অনেক শক্ত পাথরের চটা উঠিয়া যায়, কেবল দুই প্রকার পাথরে আঁক চিরকাল থাকে। এক রকম পাথর আগুনের তাতে গলিয়া যায়, তাহাকে ধাতু কহে; আর এক রকম পাথর কিছুতেই গলে না, ক্ষয় হয় না, তাহাকে পাষাণ বলে। পুরাণ কথা শুনিতে গেলে এই পাষাণকে কথা কহাতে হয়, নহিলে পুরাণ কথা শুনিবার উপায় নাই।