বইয়ের পরিচয়

কুলদারঞ্জন রায় ছোটদের জন্য প্রায়ই গল্পের আসর বসাতেন। সেখানে তিনি পুরাণের বিভিন্ন কাহিনিকে নিজস্ব মুন্সিয়ানায় সংক্ষেপে গল্পের ঢঙে পরিবেশন করতেন। ব্রহ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, পদ্মপুরাণ, শিবপুরাণ, মার্কণ্ডেয়-পুরাণ, রামায়ণ, মৎসপুরাণ ও লিঙ্গপুরাণ থেকে সংকলিত বেশকিছু কাহিনি নিয়েই 'পুরাণের গল্প' বইটার প্রকাশ।

লেখক পরিচিতি

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

1863 – 1915

উপেন্দ্রকিশোর রায় চৌধুরী (১২ মে ১৮৬৩ – ২০ ডিসেম্বর ১৯১৫) বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি একাধারে লেখক চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার ছিলেন। সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপি-গাইন-বাঘা-বাইন, টুনটুনির বই, ইত্যাদি তারই অমর সৃষ্টি।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →