বইয়ের পরিচয়
পৃথিবীর সেরা ভূতের গল্পএ বইটিতে ১০টি ভূতের গল্প রয়েছে। বিশ্বসেরা ৮ জন হরর গল্প লেখকের বাছাই করা সব গল্প। সবগুলোই গা ছমছমে কাহিনি। কোনো কোনো গল্প রীতিমতো রাতের ঘুম কেড়ে নেয়ার মতো! বিশেষ করে রাস্তার ধারের মেয়েটি, বন্ধ ঘরে যেয়ো না, টেরর হাউস, ডায়েরি এবং সাত নম্বর কামরা দারুণ ভয় পাইয়ে দেবে পাঠকদেরকে! হ্যালোইনের রাতে পড়ার পরে কেউ কুমড়ো ক্ষেতের ধারেকাছে যাবার সাহস পাবে কিনা সন্দেহ! জিপসির ভবিষ্যদ্বাণী গল্পেও রয়েছে ভয়াল রস। হাজার বছর আগের শেষ চমকটি চমকে দেবে পাঠকদের। মারিয়ার মৃত্যু খাঁটি ভূতের গল্প। ঘরের মায়াও তাই। মোট কথা যারা ভূতের গল্প পড়ে ভয় পেতে চায়, তাদেরকে ভয় পাওয়ানোর সবরকম উপকরণই রয়েছে পৃথিবীর সেরা ভূতের গল্পতে!