লেখক পরিচিতি
ভক্তিসিদ্ধান্ত সরস্বতী
1874 – 1936
ভক্তিসিদ্ধান্ত সরস্বতী (আইএএসটি: Bhakti-siddhānta Sarasvatī) একজন গৌড়ীয় বৈষ্ণব হিন্দু আধ্যাত্মিক গুরু, আচার্য (দর্শন প্রশিক্ষক) এবং বিংশ শতাব্দীর ভারতে পুনরুজ্জীবনবাদী ও গৌড়ীয় বৈষ্ণবধর্ম ও গৌড়ীয় মঠ এর প্রতিষ্ঠাতা। তার আসল নাম "বিমলা প্রসাদ দত্ত"। তিনি বিংশ শতাব্দীর শুরুতে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেছিলেন। তিনি জাতিভেদ এবং অ-ব্যক্তিসত্ত্বার বদ্ধমূল প্রভাবের বিরুদ্ধে দৃঢ় প্রচার চালিয়েছিলেন। জ্ঞান হিসেবে কৃষ্ণভাবনার উচ্চমূল্য প্রদান হেতু পণ্ডিত, শিক্ষক এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে বৈঠকপূর্বক এবং ১০৮ টি রচনা ও গ্রন্থ লিখে তিনি সংগ্রাম করেছিলেন। তিনি ভারতের অভ্যন্তরে ও বাইরে ৬৪ টি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যা গৌড়ীয় মঠ নামে পরিচিত।
উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →