প্রিলিউড টু ফাউণ্ডেশন বইয়ের প্রচ্ছদ

প্রিলিউড টু ফাউণ্ডেশন

লেখক: আইজাক আসিমভ

পৃষ্ঠা: 416

ISBN: 9789848088197

বইয়ের পরিচয়

"প্রিলিউড টু ফাউণ্ডেশন" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃগ্যালাকটিক ইরার ১২,০২০ সাল। ভাঙন শুরু হয়েছে প্রথম গ্যালাকটিক এম্পায়ারে। এইরকমই এক বিশৃঙখল সময়ে গ্যালাক্সির হাল ধরেছেন সম্রাট প্রথম ক্লীয়ন । কিন্তু চারদিক সামাল দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন তিনি। ট্র্যানটরের অগণিত গম্বুজের নিচে চল্লিশ বিলিয়ন মানব সন্তান। অবিশ্বাস্যরকম জটিল এবং উন্নত এক সভ্যতা গড়ে তুলেছে। ক্লীয়ন জানেন এদের ভেতরে এমন অনেকেই আছে যারা তার পতনের জন্য সবকিছুই করতে পারে এবং এই শত্রুদের তিনি সমূলে ধ্বংস করে দিতে পারবেন শুধু যদি তিনি ভবিষ্যত জানতে পারেন।ঠিক সেই সময়েই হ্যারি সেলডন ট্র্যানটরে এলেন সাইকোহিস্টোরির গবেষণাপত্র উপস্থাপন করতে তার যুগান্তকারী থিওরী অফ প্রেডিকশন। আউটওয়ার্ল্ডের এই গণিতবিদ বুঝতেই পারেননি যে ট্র্যানটরে পা রাখার সাথে সাথেই তিনি তার নিজের এবং সেই সাথে মানবজাতির ভাগ্য নির্ধারণ করে ফেলেছেন। নিজের বিস্ময়কর ক্ষমতার কারণেই পরিণত হলেন গ্যালাক্সির মােস্ট ওয়ান্টেড ব্যক্তিতে... যার হাতে রয়েছে ভবিষ্যতের সােনার চাবি- তার সেই প্রলয়ংকরী ক্ষমতাই ভবিষ্যতে পরিচিত হয়ে উঠে ফাউণ্ডেশন হিসেবে।।

লেখক পরিচিতি

আইজাক আসিমভ

1920 – 1992

আইজাক আসিমভ (জানুয়ারি ২, ১৯২০ – এপ্রিল ৬, ১৯৯২), আইপিএ: /ˈaɪzək ˈæzɪˌmɑv/ আইজ়াক্‌ অ্যাজ়িমভ়্‌, মূলত Исаак Озимов ইসাক্‌ আজ়িমভ়্‌ কিন্তু বর্তমানে রাশিয়ানে এভাবে লিখা হয়: Айзек Азимов) ছিলেন রাশিয়ান বংশোদ্ভুত এবং রাশিয়ায় জন্মগ্রহণকারী প্রখ্যাত মার্কিন লেখক এবং জৈব রসায়নের অধ্যাপক। তিনি মূলত বিজ্ঞান কল্পকাহিনী এবং জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন এবং এক্ষেত্রে তার সাফল্য গগনচুম্বী। যোগ্যতা বিবেচনায় তাকে বিজ্ঞান কল্পকাহিনীর গ্র্যান্ড মাস্টার আখ্যায় ভূষিত করা হয়েছে। তিনি জীবনে ৫০০'র-ও অধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন, লিখেছেন প্রায় ৯,০০০ চিঠি ও পোস্টকার্ড। ডিউই দশমিক পদ্ধতি দ্বারা চিহ্নিত ১০টি প্রধান বিষয়ের ৯টির উপরেই তিনি লিখেছেন। আর দর্শনের চিহ্নিত ১০০টি বিষয়ের মাত্র একটির উল্লেখ তার রচনায় পাওয়া যায়না। বিজ্ঞান কল্পকাহিনীর এই পণ্ডিত তার জীবদ্দশায় চিহ্নিত বিজ্ঞান কল্পকাহিনীর বিগ থ্রি-এর একজন ছিলেন। অন্য দুজন ছিলেন রবার্ট এ হাইনলেইন এবং আর্থার সি ক্লার্ক। আসিমভের সবচেয়ে প্রসিদ্ধ রচনা হচ্ছে ফাউন্ডেশন সিরিজ। তার অন্যান্য প্রধান সিরিজের মধ্যে রয়েছে গ্যালাক্টিক সাম্রাজ্য সিরিজ এবং রোবট সিরিজ যে দুটিকে পরবর্তিতে তিনি ফাউন্ডেশন সিরিজের অন্তর্ভুক্ত করেছেন ভবিষ্যৎ ইতিহাস বিনির্মাণের জন্য। ভবিষ্যৎ ইতিহাস নির্মাণের এই প্রক্রিয়ার অগ্রদূত ছিলেন কর্ডওয়েইনার স্মিথ এবং পাউল এন্ডারসন। তার অসংখ্য ছোটগল্পের মধ্যে নাইটফল গল্পটি ১৯৬৪ সালে সাইন্স ফিকশন রাইটার্স অফ আমেরিকা কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী শীর্ষক ছোটগল্পের সম্মানে ভূষিত হয়। তিনি পল ফ্রেঞ্চ ছদ্মনামে ছোটদের জন্য লিখতেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →