প্রেয়সী
পৃষ্ঠা: 128
ISBN: 8129500558
বইয়ের পরিচয়
এক ভারতী দেবী প্রায় ছুটতে ছুটতে ঘরে ঢুকেই খুশির হাসি হেসে বলেন, জানিস শিবানী, আজ নির্মলাদির ওখানে একটা দারুণ ব্যাপার ঘটেছে?দারুণ ব্যাপার মানে সারাদিন খুব ভাল কাটিয়েছিস তো?হ্যাঁ, সারাদিন খুব আনন্দে কাটিয়েছি।নির্মালাদির অনেক বন্ধু এসেছিল ?না, না, শুধু জন কয়েক পুরনো ছাত্রী এসেছিল।...হঠাৎ পুরনো ছাত্রীরা এলো কেন?নির্মলাদি ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে যাচ্ছে, তাই ওরা ওকে ফেলিসিটেড করতে এসেছিল।ভাল।ভারতী দেবী হাসতে হাসতেই বলেন, ভাল মানে দারুণ ভাল ব্যাপার করেছিল মেয়েরা। ওরাই বাড়ি থেকে নানা রকম খাবার-দাবার এনেছিল, নির্মলাদিকে খুব সুন্দর একটা বালুচরী শাড়ি ছাড়াও নির্মলাদির স্বামীর জন্য ফিনলের ধুতি-গরদের পাঞ্জাবি আর চন্দন কাঠের সুন্দর লাঠি দিয়েছে।বাঃ।শিবানী দেবী একটু হেসে বলেন, মেয়েরা তো ভালই উপহার দিয়েছে।মেয়েরা আরো অনেক কাণ্ড করেছে।আবার কি করলো ?আবৃত্তি, ক্যারিকেচার আর...ক্যারিকেচার ?হ্যাঁ, হ্যাঁ, ক্যারিকেচার ।ভারতী দেবী মুহূর্তের জন্য থেমে বলেন, ক্যারিকেচার করলো নির্মলাদিকে নিয়েই ।সেকি?