ফরওয়ার্ড দ্য ফাউণ্ডেশন (১৯৯৩)
পৃষ্ঠা: 336
ISBN: 9789848088319
বইয়ের পরিচয়
"ফরওয়ার্ড দ্য ফাউণ্ডেশন" বইটি সম্পর্কে কিছু কথা:অবশেষে গ্র্যান্ড মাস্টার অব সায়েন্স ফিকশন আইজাক আসিমভ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী সিরিজ ফাউণ্ডেশন-এর সমাপ্তি টানলেন । ফরওয়ার্ড দ্য ফাউণ্ডেশন তার অসামান্য কীর্তি। মৃত্যুর মাত্র কিছুদিন পূর্বে আসিমভ এটি লিখে শেষ করেন। স হ্যারি সেলডন অবিরাম চেষ্টা করে যাচ্ছেন সাইকোহিস্টোরি-- তার গ্রান্তকারী থিওরি কার্যকরী করে তােলার জন্য, মহাবিশ্বে মানবজাতির নিরাপদ এক ভবিষ্যৎ গড়ে তােলার জন্য। কিন্তু সুবিশাল এবং অবিনশ্বর গ্যালাকটিক এম্পায়ার ধ্বংসের দ্বার প্রান্তে- সেলডন এবং তার প্রিয় সব মানুষকে নিয়ে শুরু হয়েছে ক্ষমতালােভী মানুষগুলাের দাবা-খেলা। সেলডনকে যে নিজের মুঠোয় নিতে পারবে সে-ই নিয়ন্ত্রণ করবে মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে কার্যকর হাতিয়ার- সাইকোহিস্টোরি । স্বার্থান্বেষী এক রাজনীতিবিদ, দুর্বলচিত্তের সম্রাট প্রথম ক্লীয়ন, নির্দয় এক মিলিটারি জেনারেল সবাই চায় সাইকোহিস্টোরি। এদের কাছ থেকে যেভাবেই হােক সেলডনকে তার সারাজীবনের সাধনার ফসল লুকিয়ে রাখতে হবে, মানবজাতির প্রতি এটাই হবে তার শেষ অবদান । সত্যিকারের উত্তরাধিকারীর অনুসন্ধান করতে লাগলেন তিনি। যে অনুসন্ধানের সূচনা হয় নিজের দৌহিত্রীর মাধ্যমে নতুন এক ফাউণ্ডেশন গড়ে তােলার পরিকল্পনার মাধ্যমে।