বইয়ের পরিচয়

বই এর প্রথম ফ্লাপমায়ের স্বপ্নের মধ্যে ঘুরে ফিরে বসত একটা ফিঙে। লাল তা শুনেছিল। মায়ের মৃত্যুর পর লাল একা হয়ে যায় খুব। তারপর সে প্রেমে পড়ে মিকির। কিন্তু লালের বাবা তা মানতে চান না। এমনিতেই দূরত্ব ছিল, এখন এই না মেনে নেওয়ার জেরে বাড়ি ছাড়ে লাল। নিজেদের ব্যাবসা ছেড়ে চাকরিও নেয় একটা। নতুন জায়গায় লালের সঙ্গে আলাপ হয় অণুর। মিকির অবজ্ঞা, চাকরির চাপ আর নিজেদের ব্যাবসার ত্রিভুজে লাল জড়িয়ে পড়ে ক্রমশ। আর এসবের ফাঁকে লালের চোখে পড়ে বাড়ির সামনের বাগানে এসে বসা একটা ফিঙে। কী বলতে চায় এই ফিঙে? কার স্বপ্ন নিয়ে সে এসে বসে লালের সামনে ? স্মরণজিৎ চক্রবর্তীর ‘ফিঙে' উপন্যাসে আছে সব ভুল বোঝাবুঝির বাইরে বেরিয়ে একে অপরের কাছে আসার সহজ আনন্দ

লেখক পরিচিতি

স্মরণজিৎ চক্রবর্তী

1976 – বর্তমান

স্মরণজিৎ চক্রবর্তী বর্তমান বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য লেখক। তরুণ তরুণীদের মধ্যে তিনি ভীষণ জনপ্রিয়। কবিতা দিয়ে তার লেখালিখির শুরু। প্রথম ছোটগল্প প্রকাশিত হয় 'উনিশ কুড়ি' পত্রিকার প্রথম সংখ্যায়। প্রথম উপন্যাস 'পাতাঝরার মরশুমে'। তার সৃষ্ট এক অনবদ্য চরিত্র অদম্য সেন। তার শখ বলতে কবিতা, বই, মুভিজ আর ফুটবল।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →