বইয়ের পরিচয়

‘ফুরায় শুধু চোখে’ বই এর ফ্যাল্পের লেখাআরভ ইঞ্জিনিয়ারিং না পড়ে পড়তে গিয়েছিল ফিজিক্স অনার্স। ভেবেছিল বাবাকে ভুল প্রমাণ করবে। প্রমাণ করবে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারির বাইরেও একটা সফল হওয়ার জীবন রয়েছে। কিন্তু তা হল না। অনার্স শেষ করে চাকরি নিয়ে আরভকে পাড়ি দিতে হল বিহারের প্রত্যন্ত কোলিয়ারি অঞ্চলে। তার জীবনে ঢেউয়ের মতো আছড়ে পড়তে লাগল নানান বিপদ, মনখারাপ আর লড়াই। রিকিতার প্রেম, মহেকের বন্ধুত্ব, আর সেলসের চাকরির ভেতরের লড়াইয়ের সঙ্গে মিশে গেল লাল মাটি, মহুয়া গাছ আর হারানো বন্ধুর মতো ছোট ছোট পাহাড়ি বাঁক। মিশে গেল বীরজি, লালা আর অধীরদার মতো মানুষজন। এ যেন নিজেকে নতুন করে চেনা। চোখের থেকে ফুরিয়ে যাওয়ার পরও জীবন বেঁচে থাকে। লড়াই বাঁচিয়ে রাখে আলো। চোখের থেকে ফুরিয়ে যাওয়ার পরও কিছুতেই ‘তাকে’ ভোলে না মানুষ ! হাসি-খুশি ও মজার মাঝে ছোট ছোট মনখারাপ, না-পাওয়ার লাল নীল অন্ধকার আর অন্য এক জেদের গল্প শোনায় এই উপন্যাস।

লেখক পরিচিতি

স্মরণজিৎ চক্রবর্তী

1976 – বর্তমান

স্মরণজিৎ চক্রবর্তী বর্তমান বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য লেখক। তরুণ তরুণীদের মধ্যে তিনি ভীষণ জনপ্রিয়। কবিতা দিয়ে তার লেখালিখির শুরু। প্রথম ছোটগল্প প্রকাশিত হয় 'উনিশ কুড়ি' পত্রিকার প্রথম সংখ্যায়। প্রথম উপন্যাস 'পাতাঝরার মরশুমে'। তার সৃষ্ট এক অনবদ্য চরিত্র অদম্য সেন। তার শখ বলতে কবিতা, বই, মুভিজ আর ফুটবল।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →