বইয়ের পরিচয়

গাজী সালাহউদ্দীন সেই অসামান্য সেনাপতি ছিলেন, অজস্র কুটিল ষড়যন্ত্র এবং ভয়াবহ সংঘাত আর রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য থেকে যিনি ছিনিয়ে এনেছিলেন ইসলামের বিজয়।খ্রিস্টানরা চাচ্ছিল দুনিয়ার বুক থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে এবং তাদের সহযোগিতা করছিল ক্ষমতালোভী, বিলাসপ্রিয় মুসলিম আমীর ওমরারা।

লেখক পরিচিতি

আসাদ বিন হাফিজ

1958 – 2024

আসাদ বিন হাফিজ (১ জানুয়ারী ১৯৫৮ - ১ জুলাই ২০২৪) যিনি এ বি হাফিজ নামেও অধিক পরিচিত একজন আধুনিক বাংলা ও ইসলামি সাহিত্যের অন্যতম কবি। যিনি কবি, গীতিকার, সাংবাদিক, শিক্ষাবিদ, সম্পাদক, প্রকাশক এবং সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন। তিনি আদর্শিক দিক দিয়ে ফররুখ আহমদের অনুসারী ছিলেন। তার সাহিত্যে বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণ এবং বিপ্লবের অণুপ্রেরণা প্রকাশ পেয়েছে। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সৃজনশীলতার পাশাপাশি তিনি সাহিত্যে ইসলামী দৃষ্টিভঙ্গির ব্যবহারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সাহিত্যে বিপ্লবী চিন্তা-চেতনারও প্রকাশ ঘটেছে। তিনি ছোট বড় প্রায় ৮১টি গ্রন্থ প্রকাশ করেছেন। তিনি ১৯৮২ সালের অক্টোবর থেকে ১৯৮৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালকের দায়িত্ব পালন করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →