বইয়ের পরিচয়

সূচিপত্রচন্দ্রাবলোকন : বারিদবরণ ঘোষ ৯দুর্গেশনন্দিনী ১৯কপালকুণ্ডলা ১১৭মৃণালিনী ১৭৬বিষবৃক্ষ ২৫৯ইন্দিরা ৩৫৫যুগলাঙ্গুরীয় ৪০৯চন্দ্রশেখর ৪21রাধারাণী ৫১০রজনী ৫২৭কৃষ্ণকান্তের উইল ৫৮৩রাজসিংহ ৬৬৩আনন্দমঠ ৭৮৫দেবী চৌধুরাণী ৮৭০সীতারাম ৯৬৭পরিশিষ্টবঙ্কিমী-জীবন নয়, প্রাণনা ও অনুপ্রেরণা ১০৬৭জ্ঞাতব্য ১০৭১

লেখক পরিচিতি

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

1838 – 1894

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ – ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাঁকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাঁকে বাংলা উপন‍্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের কবিতা বন্দে মাতরম ১৯৩৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →