বইয়ের পরিচয়

রিকা গান ধরল, ‘দুঃখ আমার আমার বাসর রাতের পালঙ্ক, নিন্দা আমার প্রেমো উপহার, সাত-নরী-হার কলঙ্ক’।সাবিনা ইয়াসমিনের গানটি গাওয়ার সময় রিকা যেনো কোথায় হারিয়ে গেলো। কোন অজানা স্মৃতিতে। চোখে তার পানি। নিজ হাত দিয়ে পানি মুছিয়ে দিতে ভীষণ ইচ্ছা করলেও আশ্রয় সেটা করলো না। কারণ সে জানে তারা সেখানে গল্প করলেও দূর থেকে কিংবা আশপাশে কাছ থেকে অনেক উৎসুক দৃষ্টি তাদের দিকেই তাকিয়ে আছে। এটাই এখানকার রীতি। অকারণেই একজন আরেকজনের দিকে নজর দিয়ে রাখবেই। আর নজর দেবার মতো ভালো কিছু যদি পায় তাহলে তো আর কথায় নেই। কিছুক্ষণ নীরব থেকে রিকা আশ্রয়কে প্রশ্ন করলো, সত্যি করে বলবেন আপনি কে? আশ্রয় চমকে উঠলো।বলল, আমি কে মানে?হ্যাঁ, আপনি কে বলুন? সবার চোখ এড়ালেও আমার চোখ ফাঁকি দেয়া কিন্তু খুব কঠিন।কি যা তা বলছো?কেনো আপনি আমার জীবনে এলেন? আপনি তো দু'দিন পর চলেই যাবেন।কি করে মনে হলো আমি দুদিন পরে চলে যাবো?আমার মন বলছে। আর আমার মন যেটা বলে সেটাই সত্যি হয়। তবু চাই আপনি যান। আমার কষ্ট হলেও আপনি যান। আপনি গিয়ে আমাকে এখান থেকে নিয়ে যান। আপনি মন দিয়ে চাইলেই পারবেন আমি জানি। আমার বিশ্বাস আপনি পারবেন। কেনো এতো বিশ্বাস করছো আমায়?

লেখক পরিচিতি

তসলিমা নাসরিন

1962 – বর্তমান

তসলিমা নাসরিন (জন্ম: ২৫ আগস্ট ১৯৬২) বাংলাদেশী-সুইডিশ লেখক, চিকিৎসক, নারীবাদী, ধর্মনিরপেক্ষ মানবতাবাদী এবং কর্মী। তিনি নারী নিপীড়ন এবং ইসলাম ধর্মের সমালোচনা নিয়ে লেখার জন্য পরিচিত; তার কিছু বই বাংলাদেশে নিষিদ্ধ। তিনি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উভয় থেকেই বঙ্গীয় অঞ্চল থেকে কালো তালিকাভুক্ত এবং নির্বাসিত হয়েছেন। তিনি বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করেন এবং তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন ও তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। তিনি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় বসবাস করার পর, তিনি ২০০৪ সালে ভারতে চলে আসেন, কিন্তু ২০০৮ সালে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়। এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →