বইয়ের পরিচয়

আজকাল আমাদের দুর্বলতা আর মাতৃভাষাকে অবহেলার ফলে মাস্টার্স কিংবা দাওরাপাশ অনেক যোগ্য ও ভালো ভালো ছাত্রও বাংলা বানানে প্রচুর ভুল করে থাকেন। এমনকি সাধারণ বানানরীতিও আমাদের অনেকের জানা থাকে না।ভাষা শেখার প্রথম পর্যায় হলো, বিশুদ্ধ বানান। বানানরীতি সম্পর্কে বহু বই রচিত হলেও দুর্বোদ্ধ কিংবা বিস্তারিত হওয়ার কারণে প্রাথমিক শিক্ষার্থীসহ অনেকেই সেগুলো থেকে উপকৃত হতে পারেন না। যারা সহজে বানানরীতি শিখতে চান, তাদের জন্য এমন একটি রচনা তৈরি করার প্রয়োজন আমি নিজেও অনুভব করছিলাম। মনে মনে কামনা করছিলাম, কেউ যেন কাজটি সম্পাদন করে।

লেখক পরিচিতি

বাংলা একাডেমি

বাংলা একাডেমি হল বাংলাদেশের ভাষানিয়ন্ত্রক সংস্থা। এটি ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর (১৭ই অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমিটি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন-পরবর্তী প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির বর্ধমান হাউসে একটি “ভাষা আন্দোলন জাদুঘর” আছে।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →