বইয়ের পরিচয়

যশোহর জেলায় মহম্মদপুরের অদূরবর্তী মধুমতী তীরের জ্যোৎস্নাসুন্দর নৈশ আকাশতলে বসিয়া দুইটি যুবক। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর কোলে মাথা রাখিয়া জিজ্ঞাসা করিলেন-“ভাই, তুমি কি জীবনে বিবাহ করবে না"?২য় বন্ধু কহিলেন-না এই মুক্ত জীবন-এই উদার-গম্ভীর, শান্তমধুর, অশ্রু-শীতল, করুণা-বিহ্বল প্রকৃতির সঙ্গে নিত্য নূতন পরিচয়ে জীবন শেষ করতে চাই। আর বেশি কী দরকার?১ম বন্ধু জিজ্ঞাসা করিলেন-তবে কেন চাকরি কর?"চাকরি করি কেন? অনেক লোককে আমার দেবার আছে-নিজের স্ত্রী-পুত্র ছাড়া কি জগতে আর কাউকে ভালোবাসতে নেই? নিজকে ত্যাগ করে পরের কথা ভাবতে কত আনন্দ, কত রস, তা তুমি বুঝবে না!”১ম-আমাকে একটু বুঝিয়ে দাও।২য়-আমি তা পারব না। প্রেম করাতেই আমার আনন্দ। এই মাত্র আমি বলতে পারি। এর মাঝে আমার কোনো কৃতিত্ব বা গৌরব নেই। আমি তোমাদেরকে সুখী দেখতে চাই-সমস্ত দুঃখী নর-নারী সুখী হোক-এই আমি চাই।১ম-আমাকে তুমি সুখী দেখতে পাবে না। এ জীবনে নয়-কিছুতে নয়।

লেখক পরিচিতি

লুৎফর রহমান

লুৎফর রহমান ফারুক ভূঁইয়া বাংলাদেশের ফরিদপুর জেলার রাজনীতিবিদ যিনি তৎকালীন ফরিদপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →