বিচিত চিন্তা (আহমদ শরীফ) বইয়ের প্রচ্ছদ

বিচিত চিন্তা (আহমদ শরীফ)

লেখক: আহমদ শরীফ

পৃষ্ঠা: 300

ISBN: 9789844016323

বইয়ের পরিচয়

কাছের মানুষকে আভাসে-ইঙ্গিতে মনের কথা-কাজের কথা হয়তো বুঝিয়ে দেয়া যায়, কিন্তু দূরের মানুষকে-ভবিষ্যতের মানুষকে কাজের কিংবা মনের কথা কীভাবে বলা যায় ? এ সমস্যা একদিন মানুষকে বিব্রত করেছে। এর সমাধান পেয়েছে মানুষ মুখ-নিঃসৃত ধ্বনি সৃষ্টি করে।সেই আদিকালে এক জায়গার বা এক গোত্রের মানুষ মিলে চুক্তি করেছে, অতঃপর বিশেষ বিশেষ ধ্বনি দ্বারা বিভিন্ন বস্তু বা ভাব কিংবা আচরণ নির্দেশিত হবে। যেমন 'গরু' বললে এক বিশেষ জীবকে বুঝব, 'ঘাস' ধ্বনিতে বিশেষ বস্তুকে নির্দেশ করব, 'সুন্দর' ধ্বনি দিয়ে এক বিশেষ ভাব ব্যক্ত করব, 'খাব' বলে এক বিশেষ উদ্দেশ্য জানিয়ে দেব। এভাবে মানুষের ভাষা সৃষ্টি হল।তাহলে ধ্বনি আসলে বোবা। মানুষের অভিপ্রায়ই তাকে অর্থ দান করে। ধ্বনিগুলোর অর্থবহতা একান্তভাবে স্থানিক বা গোত্রিক চুক্তি-নির্ভর। এইজন্যেই দুনিয়াতে এত ভাষা এবং একের ভাষা অপরের অবোধ্য।

লেখক পরিচিতি

আহমদ শরীফ

1921 – 1999

আহমদ শরীফ (১৩ ফেব্রুয়ারি ১৯২১ - ২৪ ফেব্রুয়ারি ১৯৯৯) একজন বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী এবং বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলের অন্যতম প্রতিভূ। কলেজ অধ্যাপনার (১৯৪৫-৪৯) মধ্য দিয়ে পেশাগত জীবন শুরু করেন। এক বছরের বেশি সময় রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। সেইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ প্রণয়ন ও বাস্তবায়নের অন্যতম রূপকার ছিলেন তিনি।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →