বইয়ের পরিচয়

কমলের 'পাপ' ফার্স্ট টাইম ছাপতে গেলে কমল দুঃখ করে বলেছিল, 'দ্যাখ, আমার সব রচনাই অটোবায়োগ্রাফিক। নিজের পাপের কথা আলাদা করে আর লেখা হয়নি। গুণে-গেঁথে দেখলে, এইটুকুন জীবনেও পাপ তো কিছু কম করিনি। তাই লিখে-টিখে রাখলুম আর-কি!' 'পাপ! পাপ বলছিস যে!' আমাদের সাত হারামি ঠেকে একা মদনার মধ্যে জিগির তোলার বাতিক। বলল, 'তুই কি ব্রহ্মহত্যা করেছিস? বামুনের সোনা গেঁড়িয়েছিস? নাকি গুরুর ভার্যাহরণ? তা-লে!'না। আমি যদ্দুর জানি, কমলের এহেন কোন গতপরশ্ব নেই। এমনিতে হিন্দুমতে ঊনষাট পাপকর্ম। পরদার আত্মবিক্রয় মাতৃত্যাগ কন্যাদূষণ অভিচার, এসবের কিছুই কমল করেনি। অথচ পাপী। মহাপাপী। পাপিষ্ঠ আত্মা। আসলে, 'পাপ', কমল যেভাবে ডিফাইন করে, 'এ আরেক ইমপোস্টার। ভয়ানক ডাবল-টাংন্ড। ডিসিটফুল। বাইরে থেকে শব্দ দিলেও ফিট বসে না। সমীপশব্দরাও বেজায় ধাউড়, নখরাপটু।' তো, সে-শব্দানুক্রম মানলে, কমলের জীবনে সত্যিই পাপাচার এতো, যে, শাস্ত্রের পাতকত্রয়,

লেখক পরিচিতি

অভিজিৎ রায়

1972 – 2015

অভিজিৎ রায় (১২ সেপ্টেম্বর ১৯৭১ - ২৬ ফেব্রুয়ারি ২০১৫) ছিলেন একজন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী, ব্লগার ও লেখক। তিনি বাংলাদেশে মুক্তচিন্তার আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং সরকারের সেন্সরশিপ ও ব্লগারদের কারাদণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদের সমন্বয়কারী ছিলেন। তিনি পেশায় একজন প্রকৌশলী হলেও, তার স্ব-প্রতিষ্ঠিত ওয়েবসাইট "মুক্তমনা"-য় লেখালেখির জন্য অধিক পরিচিত লাভ করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি তারিখে অমর একুশে গ্রন্থমেলা থেকে বের হওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে আহত করে। বাংলাদেশী জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এই হামলার দায় স্বীকার করেছিল।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →