বইয়ের পরিচয়

"বীরবলের হালখাতা" বইটির সূচিপত্রঃ* হালখাতা* কথার কথা* আমরা ও তােমরা* খেয়ালখাতা* মলাট-সমালােচনা* সাহিত্যে চাবুক* তরজমা* বইয়ের ব্যবসা* বঙ্গসাহিত্যের নবযুগ* নােবেল প্রাইজ* সবুজ পত্র* বীরবলের চিঠি* ‘যৌবনে দাও রাজটিকা’* ইতিমধ্যে* বর্ষার কথা* পত্র ১* কৈফিয়ত* নারীর পত্র* নারীর পত্রের উত্তর* চুটকি* সাহিত্যে খেলা* শিক্ষার নব আদর্শ* কনগ্রেসের আইডিয়াল* পত্র ২* প্রত্নতত্ত্বের পারশ্য-উপন্যাস* টীকা ও টিপ্পনি* শিশু-সাহিত্য* সুরের কথা* রূপের কথা* ফাল্গুন

লেখক পরিচিতি

প্রমথ চৌধুরী

1868 – 1946

প্রমথ চৌধুরী বা প্রমথনাথ চৌধুরী : (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটগল্পকার। বীরবল ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন। তার পৈতৃক নিবাস বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হিসাবে প্রসিদ্ধ। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন।এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। ছোটগল্প ও সনেট রচনাতেও হিসেবেও তার বিশিষ্ট অবদান রয়েছে। তিনি সবুজপত্র এবং বিশ্বভারতী পত্রিকা সম্পাদনা করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →