বেগম মেরী বিশ্বাস
পৃষ্ঠা: 910
ISBN: 9877014800740
বইয়ের পরিচয়
ওই সময়েই কী একটা হাঙ্গামায় মা গেল । রইল শুধু দিদিমা আর সে । দিদিমা বুড়ি মানুষ। কতদিন আর বাঁচবে! তবু যে-ক'দিন বেঁচে ছিল, ততদিন নাতির জন্যে অনেক করে গেছে। নাজিরদের চণ্ডীমণ্ডপে বরদা পণ্ডিতের পাঠশালা ছিল একদিকে, আর একদিকে ছিল সারদা পণ্ডিতেরা মক্তব। সারদা পণ্ডিত নিজে পড়াতেন না ছাত্রদের, মৌলবি রেখেছিলেন। মৌলবি ফারসি পড়াত পড়ুয়াদের। নাজিরবাবু বলেছিলেন—কনেবউ, তুমি আবার নাতিকে ফারসি পড়াতে গেলে কেন বলো তো? সংস্কৃত পড়লে কি বিদ্যে হয় না? দিদিমা বলেছিল—না কর্তাবাবু, তা নয়, নাতি চিরকাল চাষাভুষো হয়ে থাকবে, তা কি ভাল?