ভবঘুরে ও অন্যান্য বইয়ের প্রচ্ছদ

ভবঘুরে ও অন্যান্য

লেখক: সৈয়দ মুজতবা আলী

পৃষ্ঠা: 176

ISBN: 9841803542

বইয়ের পরিচয়

"ভবঘুরে ও অন্যান্য" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃসুপণ্ডিত, বহুভাষাবিদ, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, রম্য সাহিত্য কিংবা ভ্রমণ-কাহিনী রচয়িতা- এর কোনাে অভিধা দিয়েই পুরােপুরি ধরা যায় না সৈয়দ মুজতবা আলীকে। অননুকরণীয় রচনাশৈলী আর বৈঠকি মেজাজের স্বকীয়তায় সৈয়দ মুজতবা আলী অনন্য। ‘ভবঘুরে ও অন্যান্য বইটি তাঁর স্বভাবসিদ্ধ ভাষায় বৈঠকি মেজাজের রম্যরচনা। লঘু ও গুরু দুরকমের রচনাই ঠাই পেয়েছে এখানে। ডি.এইচ. লরেন্স-এর লেডি চ্যাটারলির শ্লীলতা ও অশ্লীলতার প্রসঙ্গ থেকে জার্মান ঔপন্যাসিক টমাস মান, সেইসাথে রবীন্দ্রনাথ, ক্ষিতিমােহন সেন, বিশ্বভারতী ও শান্তিনিকেতন কিছুই বাদ পড়েনি। মেয়েদের রেডিয়াে শােনা থেকে শান্তিনিকেতনের পৌষমেলার গল্প উজ্জ্বল হয়ে উঠেছে তার অপরূপ রচনাশৈলী আর পরিবেশনের গুণে। এই বইয়ের ‘ভবঘুরে' অংশটি তার পদব্রজে ভ্রমণের বিবরণ। ভ্রমণের অভিজ্ঞতাকে তিনি যুক্ত করেন বিশ্বপথিকের ঋদ্ধ, উদার মানসে। আর রসের ভিয়েনে রচনা হয়ে ওঠে অনির্বচনীয়।

লেখক পরিচিতি

সৈয়দ মুজতবা আলী

1904 – 1974

সৈয়দ মুজতবা আলী (উচ্চারণ: /ˈsoi̯̯ɔd̪ ˈmud͡ʒt̪ɔbaˑ‿ˈaliˑ/ (); ১৩ই সেপ্টেম্বর ১৯০৪ – ১১ই ফেব্রুয়ারি ১৯৭৪) ছিলেন একজন বাঙালি লেখক, সাংবাদিক, ভ্রামণিক, একাডেমিক, পণ্ডিত ও বহুভাষী। তিনি ভারতীয় উপমহাদেশ ছাড়াও অধ্যয়ন ও চাকরিসূত্রে আফগানিস্তান, মিসর এবং ইউরোপে বসবাস করেছেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলী তাঁর ভ্রমণকাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়। তাঁর রচনা একইসঙ্গে পাণ্ডিত্য ও রম্যবোধে পরিপুষ্ট।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →