বইয়ের পরিচয়

রহস্যভেদের চাবি রয়েছে ভাদুড়িমশাইয়ের হাতে। আর তাই যতক্ষণ না তিনি সেই চাবি ঘােরান, রহস্যের তালা ততক্ষণ খােলে না। মহেশমুণ্ডার কৃষ্ণমূর্তির সােনার মুকুট কীভাবে লােপাট হয়, কলকাতায় একটি চলন্ত গাড়ির টায়ার ফাটিয়ে অ্যাক্সিডেন্ট ঘটানাে হয় কেন, অন্ধকারে কে হাতিয়ে নেয় একজাঁদরেল মহিলার গয়না, দেরাদুনে কে মারতে চায় এক ধনী মহিলাকে, বালিগঞ্জের লেকে কোন্ স্বার্থে কে গুলি চালায়, আর চন্দ্রগুপ্ত নাটকের এক অভিনেত্রীকে কেন খুন হতে হয়— বড় কঠিন সব প্রশ্ন, যার উত্তর একমাত্র ভাদুড়িমশাই জানেন। তারই ছ’-ছটি তাক-লাগানাে কীর্তিকাহিনি রয়েছে ভাদুড়ি-সমগ্র’র এই দ্বিতীয় খণ্ডের ছ’-ছটি উপন্যাসে। প্রতিটি উপন্যাসই চমকে ঠাসা, অবসর কাটানাের সেরা সঙ্গী।

লেখক পরিচিতি

নীরেন্দ্রনাথ চক্রবর্তী

1924 – 2018

নীরেন্দ্রনাথ চক্রবর্তী (১৯ অক্টোবর ১৯২৪ - ২৫ ডিসেম্বর ২০১৮) ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি। তিনি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত আধুনিক বাংলা কবিদের অন্যতম। উলঙ্গ রাজা তাঁর অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি ১৯৭৪ খ্রিষ্টাব্দে সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেন। কবি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সাথে দীর্ঘকাল যুক্ত ছিলেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →