বইয়ের পরিচয়
ভালোবাসা কারে কয়(কিছু অংশ)গণ্ডগোলটা হয়ে গেছে আসলে আগেই। নিউইয়র্কে প্লেন বদল করে লস এঞ্জেলেসে যাব। হাতে ঘণ্টাদুই সময়। লাগেজ কালেক্ট করে কাস্টম্স চেকিং করে, অন্য বিলডিঙে গিয়ে প্লেন ধরতে হবে। এদিকে লাগেজ আর বেরোয় না! প্লেনে এক দাড়িওয়ালা বেহালাবাদকের সঙ্গে ভাব হয়েছিল, সে স্ট্যাটেন আইল্যানডে থাকে, বলেছিল আমাকে লস এঞ্জেলেসের প্লেনে মালপত্তর সুদ্ধু তুলে দেবে। অনেকক্ষণ অপেক্ষা করে কখন যেন সে কেটে পড়ল। আরেক বৃদ্ধ দক্ষিণী, যাবেন মিনেসোটা, তাঁকে ধরলুম। অতবড়ো দুটো বাক্স নিয়ে অন্য এয়ার টার্মিনালে গিয়ে প্লেন ধরা মুখের কথা নয়। বহুক্ষণ সঙ্গ দিয়ে তিনিও শেষটা মার্জনা চেয়ে চলে গেলেন, নইলে তাঁর প্লেন ধরতে পারতেন না। এখনও আমাদের