লেখক পরিচিতি

অনুরূপা দেবী

1882 – 1958

অনুরূপা দেবী (৯ সেপ্টেম্বর, ১৮৮২ - ১৯ এপ্রিল ১৯৫৮) ছিলেন ব্রিটিশ ভারতের একজন এক প্রভাবশালী জনপ্রিয় বাঙালি নারী ঔপন্যাসিক। সেই সঙ্গে তিনি ছিলেন সেই সময়কার এক বিশিষ্ট ছোটোগল্পকার, কবি এবং সেই সঙ্গে সমাজ সংস্কারকও। প্রথম প্রকাশিত গল্পের জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। পোষ্যপুত্র (১৯১১) উপন্যাসটি রচনা করে তিনি সাহিত্যজগতে প্রতিষ্ঠালাভ করেন। তার তিনটি বিখ্যাত উপন্যাস হল মন্ত্রশক্তি (১৯১৫), মহানিশা (১৯১৯) ও মা (১৯২০)। বাংলা সাহিত্যে প্রথম যে নারী কথাসাহিত্যিকেরা উল্লেখযোগ্য গুরুত্ব ও জনপ্রিয়তা অর্জন করেছিলেন, অনুরূপা দেবী ছিলেন তাঁদেরই অন্যতম।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →