বইয়ের পরিচয়

মফিজন জীবন-রসে এমন টলটলায়মান যে, জীবন যারা বোঝে, আমার তো বিশ্বাস, সে সব পাঠকের কাছে এই গল্প রীতিমতো আকর্ষণরূপে বিবেচিত হবে।আবুল ফজলমফিজন পড়ে তৃপ্ত হয়েছি। লেখাটি আকারে ছোট হলেও একখানি নিপুণ রেখাচিত্রের মতো অল্পে সম্পূর্ণ। কোথাও অতিভাষণের চেষ্টা নেই, অপভাষণও নেই। সত্য তার অনাবৃত রূপ নিয়ে নিজের সৌন্দর্যের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছে।অন্নদাশঙ্কর রায়

লেখক পরিচিতি

মাহবুব-উল আলম

1898 – 1981

মাহবুব-উল আলম (১ মে ১৮৯৮ - ৭ আগস্ট ১৯৮১) ছিলেন একজন বাংলাদেশি কথাসাহিত্যিক, সৈনিক এবং ইতিহাসবিদ। তাঁর রচিত আত্মজীবনীমূলক উপন্যাস মো’মেনের জবানবন্দী (১৯৪৬) সংবর্ধিত একটি রচনা যা উর্দু ও ইংরেজিতে অনূদিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। সাহিত্যে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে সালে তাকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত করেন।

উইকিপিডিয়ায় আরও পড়ুন ↗ সব বই দেখুন →